দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে দিতে হবে কর। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে এমনটাই নিয়ম  চালু করেছিল ইরান। এবার বন্ধু দেশগুলোর জাহাজ চলাচলের জন্য কর বা ট্রানজিট ফি তুলে নেওয়ার কথা ঘোষণা করল ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি সূত্রে মিলেছে এই খবর।  

এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি  জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য ইরান এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  তবে তিনি এটা  নিশ্চিত করে কিছু বলেননি যে ভবিষ্যতের পরিস্থিতি কী দাঁড়াবে। কঠিন সময়ে ইরানের পাশে যারা রয়েছে তাঁদের জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ইরান এটা নিশ্চিত করছে যে বন্ধু দেশগুলি যাতে কোনো বাধা বা অতিরিক্ত ব্যয় ছাড়াই এই   জলপথ ব্যবহার করতে পারে।  তিনি    রাশিয়ার নাম উল্লেখ করে বলেন, রাশিয়ার মতো বন্ধুরাষ্ট্রগুলো যেন হরমুজ প্রণালি দিয়ে তাদের বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পায়, সে চেষ্টা চালানো হচ্ছে। তবে ভারতের নাম নিয়ে কিছু জানাননি তিনি। বাকি আর কোন দেশ এই ছাড় পাবে সেই  বিষয়েও কিছু উল্লেখ করেননি। 

আরও পড়ুন: ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

উল্লেখ্য,  আমেরিকা ও ইজরায়েলের হামলার জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান হরমুজ প্রণালি  বন্ধ করে দেয়। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে  নিয়ে যাওয়া হয়। সেই রাস্তা বন্ধ করেছিল ইরান। তবে  বর্তমানে কিছু শর্তে এই জলপথ খোলা রয়েছে। সেই শর্তের মধ্যেই জানানো হয়েছিল যে সমস্ত জাহাজ হরমুজ পার করবে তাদের দিতে হবে কর। যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পূরণ করতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছিল।  জাহাজ পিছু টোলের পরিমাণ জাহাজ পিছু এই খরচের পরিমাণ প্রায় ২০ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৮ কোটি টাকা পর্যন্ত। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ