দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

আন্তর্জাতিক ডেস্ক: কবে শেষ হবে আমারিকা-ইরানের যুদ্ধ? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।  ইরানের বিদেশমন্ত্রী  আব্বাস আরাঘচি শুক্রবার উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে পৌঁছেছেন ইসলামাবাদে। পাকিস্তানের মধ্যস্থতায় হচ্ছে দুই দেশের শান্তি বৈঠক। প্রথম দফার বৈঠক ভেস্তে যাওয়ার পর ফের আলোচনার টেবিলে দুই দেশ। তবে  ইরানের একজন শীর্ষ কর্তা নিশ্চিত করেছেন, এবার আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সরাসরি আলোচনা হবে না । পাকিস্তান একটি পরোক্ষ চ্যানেলের মাধ্যমে তেহরানের উদ্বেগ ও অবস্থান ওয়াশিংটনের কাছে পৌঁছে দেবে।  

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সফরকালে আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের  বিদেশমন্ত্রী ইসহাক দার  তাঁর এক্স হ্যান্ডেলে আরাঘচি ও তার সঙ্গীদের   ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানাতে দেখা  গিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি পাকিস্তানে গেলেও তিনি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেই খবর। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা এবং মার্কিন আগ্রাসন কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা করা।  এমনকি  ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।  

ইরানের বিদেশমন্ত্রকের  মুখপাত্র ইসমাইল বাঘাই  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, আরাঘচিরের  পাকিস্তান সফরের সময়  ইরান ও আমেরিকার মধ্যে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই।   পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সমন্বয় করেই আরাঘচির এই বৈঠকগুলো করবেন পাকিস্তানি নেতাদের সঙ্গে। তিনি স্পষ্টভাবে বলেছেন,  ইরানের মন্তব্য ও পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে, যা পরবর্তী আলোচনার মাধ্যম হিসেবে কাজ করবে। বলেছেন,  ‘আমেরিকা-আরোপিত আগ্রাসী যুদ্ধ’ হিসেবে বর্ণিত ঘটনার অবসান এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে  বিদেশমন্ত্রী  আব্বাস আরাঘচি পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।” 

Published by:

Share Link:

More Releted News:

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ