‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইক বাহিনীর দাপট রুখতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে গর্জে ওঠে কলকাতা হাইকোর্ট। শুধু বাইক বাহিনীরদের আটকাতে পদক্ষেপ করতে গিয়ে রাজ্যের সকলকে বিপাকে ফেলা নিয়ে আদালতের ধমক খায় কমিশন। এবার সেই বাইক বাহিনীর দাপট নিয়েই ক্ষুব্ধ নির্বাচন কমিশন।

আরও পডুন: কমিশনের ভোটার স্লিপের সঙ্গে তৃণমূলের স্লিপ বিলি! ব্যাপক শোরগোল গোসাবায়

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন যুবক মাথায় হেলমেট না পরেই বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। বাইকে করে গিয়ে গিয়ে এলাকার সব বাড়ির বাইরে হুমকির সুরে বলছে, ‘ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন। ভয়ঙ্কর খেলা হবে…জয় বাংলা..জয় বাংলা।’ কিন্তু তারা কোন দলের সমর্থক বা তাদের বাইকে ছিল না কোনও দলের পতাকা। সেই ভিডিও ভাইরাল। আর তা দেখেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকার একটি এলাকায় এইভাবে বাইক নিয়ে ঘুরে ঘুরে কার্যত হুমকি দেখাচ্ছে বাইকে থাকা যুবকরা।

বিষয়টি দেখেই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে কমিশন। পুলিশ সহ ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আজ, রবিবারের মধ্যেই বন্ধ করতে হবে এই উৎপাত ও হুমকি। কমিশন জানায়, তারাও এই বিষয়টি লক্ষ্য করেছে, ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোট সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর কমিশন। এমনকি ভোটগণনা পর্যন্ত বাইক বাহিনীর তাণ্ডব রুখতে হবে বলেও নির্দেশ কমিশনের। এদিন ডায়মন্ড হারবারে পর্যালোচনা বৈঠকে যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’