আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কমিশনের ভোটার স্লিপের সঙ্গে তৃণমূলের স্লিপ বিলি! ব্যাপক শোরগোল গোসাবায়

নিজস্ব প্রতিনিধি: রাজ্য়জুড়ে  বেজে গিয়েছে ভোটের দামামা। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। এরই মধ্য়ে ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের স্লিপের সঙ্গে তৃণমূলের দলের ভোটার স্লিপ বিলি করার অভিযোগ উঠল এক বিএলও-র বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথে।

জানা গিয়েছে, অভিযুক্ত বিএলও-র নাম অসীম মণ্ডল। রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন। অভিযোগ, তিনি এক ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের দেওয়া সরকারি ভোটার স্লিপের সঙ্গেই একটি রাজনৈতিক দলের ভোটার স্লিপও বিতরণ করছিলেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাপানউতোর শুরু হয় রাজনৈতিক মহলে।

এরপর এই ঘটনা জানতে পেরেই নড়েচড়ে বসে কমিশন। গোসাবা বিধানসভার নির্বাচন আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অভিযোগের গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই বিএলও অসীম মণ্ডলকে শোকজ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, দোষ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।

সম্প্রতি, মালদার চাঁচলে ভোটের পরদিন স্লিপ পাওয়ায় বিএলওকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল গ্রামবাসীরা। ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়েছে। বৃহস্পতিবার মালদায় প্রথম দফার ভোট ছিল। চাঁচল বিধানসভার সিহিপুর গ্রামের ২২৩ নম্বর বুথের ভোটার হুশনারা বেগম ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ। পরিবারের আরও দাবি অন্যরা ভোটার স্লিপ পেলেও হুশনারাকে ভোটার স্লিপ দেননি বিএড়ও আখতার হোসেন।

কেন স্লিপ আসে নি সেই প্রশ্নে বিএলও আখতার হোসেন তরুণীকে জানায় তার নাম এসআইআরে বাদ গিয়েছে বলে স্লিপ আসেনি। এরপর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হঠাৎ করেই ভোটার স্লিপ নিয়ে হুশনারার বাড়িতে হাজির হন বিএলও আখতার। এরপরেই তাঁকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। তিনি অবশ্য নিজের গাফিলতি স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন নাম বিভ্রাটের জন্য এমনটা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

দ্বিতীয় দফায় বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ নির্বাচন কমিশনের

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

‘গুন্ডারাজ চলছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা’, আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তোপ রাহুলের

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! জলপাইগুড়িতে দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

ভোটে বন্ধ ছিল, দোকান খুলতেই একদিনে ১৪ কোটি টাকার মদ বিক্রি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ