ভোটের শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া, ভোজপুরি তারকা রবি কিষানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বামুনগাছি: রবির দুপুরে লঙ্কাকাণ্ড ঘটে গেল হাওড়ার বামুনগাছি বি রোড এলাকায়। বিজেপি প্রার্থীর সমর্থনে ভোজপুরি তারকা রবি কিষান(Actor Ravi Krishan) পা রাখতেই উত্তেজনার পারদ চড়ল চরমে। বেলা তখন ১২টা। উত্তর হাওড়া(Uttar Howrah) কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই-এর সমর্থনে বিশাল মিছিল নিয়ে এগোচ্ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষান। মিছিলটি যখন স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই শুরু হয় আসল নাটক। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তোলা হয় ‘জয় বাংলা’ স্লোগান। আর এই স্লোগানকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দুই শিবিরের কর্মীদের মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি, যা নিমেষেই গড়ায় ধস্তাধস্তিতে ।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে তাদের সমর্থকদের সরিয়ে দিয়েছে। যদিও বিজেপির দাবি লাঠিচার্জের কোনো ঘটনাই ঘটেনি।বরং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই কাজ করেছে প্রশাসন। ভোটের শেষ রবিবারে এমন উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এখন তোলপাড় গোটা হাওড়া। অন্যদিকে,জয় বাংলা(Jay Bangla) স্লোগানকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বামুনগাছি বি রোডে(Bamungachi B Road)।

পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই দলীয় সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচার করতে বের হন ওই এলাকায়। সেই সময় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তৃণমূল কর্মীরা, জয় বাংলা স্লোগান দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিরাট পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল