আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পানিহাটিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: ভোটের দু’দিন আগে পানিহাটিতে রাজনৈতিক উত্তেজনা! বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।   

অভিযোগ অনুযায়ী, বিজেপি কর্মীরা ওই এলাকায় নির্বাচনী প্রচার ও সংগঠনের কাজ করছিলেন। সেই সময় কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের ওপর হামলা চালায় বলে দাবি বিজেপির। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলেও অভিযোগ ওঠে। হামলার পিছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন কুন্ডুর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর বিজেপি নেতৃত্ব ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি জানানো হয়। অভিযোগে বলা হয়, নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখাতে এবং এলাকায় প্রভাব বিস্তার করতেই এই হামলা সংগঠিত হয়েছে।

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে নির্দেশ দেয়। এরপর তদন্তে নামে ঘোলা থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন তথ্য ও অভিযোগ পর্যালোচনা করার পর পুলিশ স্থানীয় কাউন্সিলর স্বপন কুন্ডুকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর তাঁকে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যারাকপুর আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপি এই গ্রেফতারিকে তাদের অভিযোগের সত্যতা হিসেবে তুলে ধরছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

হিঙ্গলগঞ্জের জনসভা থেকে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা মেট্রোর সূচি কেমন থাকবে?‌ জেনে নিন পরিষেবার আপডেট

মালদায় ভোট মিটতেই পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে

বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ