বাদুড়িয়ায় ISF এবং CPM ‘র পতাকা খুলে ফেলা এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: ISF এবং CPM এর পতাকা খুলে ফেলা এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।বাদুড়িয়া বিধানসভার অটুরিয়া এলাকার ঘটনা।বাদুড়িয়া বিধানসভায় ISF এবং CPM জোটের ISF প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির সমর্থনে এবং প্রচারে তাদের কর্মী-সমর্থকরা আটুরিয়া এলাকার বিভিন্ন জায়গায় ISF ও CPM এর পতাকা টানাচ্ছিল । সেই সময় প্রকাশ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে সেই পতাকা খুলে মাটিতে ফেলে দেয়। এবং ওই এলাকায় কোনরকম ISF ও CPM এর পতাকা লাগানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ।

যদিও এই বিষয়ে ISF প্রার্থী- কুতুবুদ্দিন ফতেহি বলেন , বাদুড়িয়ার তৃণমূল ISF ও CPM কে ভয় পেয়েছে ।তাই দিনের আলোয় এবং রাতের অন্ধকারে আমাদের পোস্টার ব্যানার খুলে ফেলছে, ছিঁড়ে ফেলছে। পুকুরে ফেলে দিচ্ছে। এমনকি আমাদের পতাকা এক জায়গায় করে আগুনে ধরিয়ে দিয়েছে। এগুলো অসংবিধানী কাজ। আমরা প্রশাসনকে জানিয়েছি । প্রশাসন যদি এর কোন ব্যবস্থা না করে তাহলে প্রশাসনকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় আমরা জানি ।

আর এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূলের নেতৃত্ব । তৃণমূল নেতা আশিক বিল্লাহ বলেন,এই ধরনের কাজ তৃণমূল করে না । এই ধরনের কাজ করার প্রয়োজন হয় না । আগামী চার তারিখ বাদুড়িয়া কেন্দ্র থেকে তৃণমূল এক লক্ষেরও বেশি ভোটে জিতবে। আইএসএফ এবং সিপিএমের কর্মী – সমর্থকদের আমন্ত্রণ থাকলো আমাদের সঙ্গে এসে ওই দিন রং খেলার । তৃণমূল এরকম ধরনের রাজনীতি করে না । বিশ্বাস করে না।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল