হারিয়ে যাওয়া প্যান কার্ড ফেরত পেতে মোদির দ্বারস্থ পিটারসেন

ভারতে এসে বড়সড় বিপাকে পড়ে গেলেন কেভিন পিটারসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এসে বড়সড় বিপাকে পড়ে গেলেন কেভিন পিটারসেন। নিজের প্যান কার্ড হারিয়ে ফেললেন এই প্রাক্তন তারকা ইংরেজ ক্রিকেটার। এই মুহূর্তে ভারতেই রয়েছেন ইংল্যান্ডকে ২০১০ সালের টি-২০ বিশ্বকাপ জেতানো ব্যাটসম্যান। তাই প্যান কার্ড হারিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন তিনি। টুইটে প্যান কার্ড খুঁজে পাওযার বিষয়ে সাহায্য চেয়েছেন কে পি। আর সেই টুইটে মোদিকেও ট্যাগ করেছেন তিনি। 

পিটারসেন টুইটে লিখেছেন, ‘দয়া করে আমাকে সাহায্য করুন, আমি আমার প্যান কার্ডটি হারিয়ে ফেলেছি। গত সোমবার আমি ভারতে এসেছি। সেদিন থেকেই এই জরুরি নথিপত্রটি পাচ্ছি না। যার ফলে আমার কাজ করতে ভীষণ সমস্যা হচ্ছে। কেউ কি দয়া করে আমাকে এমন কাওর হদিশ দিতে পারে যাকে আমি এই বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারি’। এই টুইটের সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে ট্যাগ করে দেন।

তবে দেশের আয়কর দফতরের তরফ থেকে এই বিষয়ে পাল্টা টুইট করে জবাব দেওয়া হয় পিটারসেনকে। যেখানে বলা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্রিকেটারকে কী করতে হবে। ক্রিকেটকে বিদায় জানানোর পর  থেকে বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেখা যায় তাঁকে। এই কাজের জন্য বেশিরভাগ সময়ই ভারতে থাকেন তিনি।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?