আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আছে বাংলাদেশেই। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় জঙ্গলরাজে পরিণত হওয়া বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতেই রয়েছে। তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত আড়াই মাসে ‘মবের মুলুকে’ পরিণত হয়েছে বাংলাদেশ। তারেক জমানার (Tarique Rahman’s rule in Bangladesh)আড়াই মাসে খুন হয়েছেন ৪৬৪ জন। অর্থা‍ৎ দিনে ৬ জনের বেশি খুন হয়েছেন। আর ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৬ জন। দিনে ৯টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল। গোটা বাংলাদেশের দখল চলে গিয়েছিল জামায়াতে ইসলামী-এনসিপির মতো পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠনের হাতে। গড়ে উঠেছিল তালিবানি শাসনব্যবস্থা। তাতে পুরোপুরি ইন্ধন ছিল মোল্লা ইউনূস সরকারেরও। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কুর্সিতে আসীন হয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন প্রযাত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman)। ফলে সাধারণ মানুষ আশাবাদী ছিলেন, পরিস্থিতি বদলাবে। আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে এবং নির্ভয়ে চলাফেরা করা যাবে।

কিন্তু উল্টোটাই ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসী ও দুষ্কৃতীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে দাঁড়িয়ে ‘জঙ্গলরাজের’ কথা স্বীকারও করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, ‘গত ১৭ ফেব্রুয়ারি থেকে আড়াই মাসে ৪৬৪ জন খুন হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৬ জন। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ৪৬৪টি হত্যা মামলায় এ পর্যন্ত ৬০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৬৬৬টি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন ৫৩০ জন।’ সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ‘হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সকল আসামির কঠোর সাজা নিশ্চিত করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ