ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে উত্তরপ্রদেশের সিংহম অজয় পাল শর্মা। বিতর্কিত এই আইপিএস অফিসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক ব্যক্তি। কিছুক্ষণ আগেই দেশের সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন আদিত্য দাস নামের এক ব্যক্তি।

মামলাকারীর দাবি, দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের পদ থেকে অবিলম্বে সরানো হোক আইপিএস অজয় পাল শর্মাকে। অনলাইনেই এই আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামিকাল, বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে অজয় পালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। যদিও সেই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি আদালতে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানান, আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যেহেতু তিনি নির্বাচনের কাজে নিযুক্ত তাই আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না আদালত। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হোক। নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আর্জি জানান এক আইনজীবী। ওই আইনজীবীকে প্রথমে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৃষ্ণা রাও। তারপরেই এই মামলায় আর হস্তক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট।

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভারের পদে নিযুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের নির্দেশেই এই দায়িত্বে তিনি। আর সেই দায়িত্ব পেয়েই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। তার ভিত্তিতেই ওই আইনজীবী আদালতের কাছে মামলা দায়েরের সময়ে বলেন, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। তিনি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে। ওই আইপিএস অফিসারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। এমন আর্জিও জানান মামলাকারী। যদিও এই মামলায় হস্তক্ষেপ করেনি আদাল

 

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…