আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল দেশটির বিদেশ মন্ত্রক। শীঘ্রই বাজারে আসছে, সীমিত সংস্করণে বিশেষ পাসপোর্ট। যার ভিতরের প্রচ্ছদে বড় আকারে দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। তবে এই নিয়ে আমেরিকা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, রাজতন্ত্র থেকে মুক্তির ২৫০ বছর পর একজন নেতার ছবি পাসপোর্টে থাকবে, তা অনেকেই মেনে নিতে পারছেন না। সেই নিয়েই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, এই কার্যক্রম শুরু হলে পাসপোর্টের জন্যে আবেদনকারী যেকোনও মার্কিন নাগরিকের জন্যে নতুন নকশার পাসপোর্ট পাওয়া যাবে। আর সেগুলো শুধুমাত্র ওয়াশিংটন এজিন্সিতেই পাওয়া যাবে। এই পাসপোর্টে ‘কাস্টমাই জড আর্টওয়ার্ক’ এবং ‘উন্নত ইমেজিং’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট। আর পাসপোর্টের ভিতরের কভারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছবি। এবং ছবির চারপাশে যুক্ত করা হবে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের সাক্ষর। এই পাসপোর্ট মুলত ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ কর্মসূচির অংশ হবে। উদযাপনের তালিকায় আরও থাকবে ন্যাশনাল মলে ‘গ্র্যান্ড প্রিক্স’ রেস এবং হোয়াইট হাইজের লনে ‘UFC’ লড়াইয়ের আয়োজন।

তবে সমালোচকরা জানাচ্ছেন, এর আগেও বিভিন্ন সরকারি ভবন ও নথিতে ট্রাম্পের ছবি ব্যবহার হয়েছে। ওয়াশিংটনের বিচার ভবনসহ একাধিক দফতরে ট্রাম্পের বড় ছবি টানানো রয়েছে। এছাড়া ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসেও জর্জ ওয়াশিংটনের সঙ্গে ট্রাম্পের ছবি লাগানো রয়েছে। এমনকি নতুন মুদ্রার নকশাতেও ট্রাম্পের ছবি ব্যবহারের প্রস্তাব এসেছে। শুধু তাই নয়, ওয়াশিংটনে ২৫০ ফুটের ‘আর্ক দ্য ট্রাম্প’-এর তোরণ লাগানো হবে। এটি উচ্চতায় ইউএস ক্যাপিটল এবং লিংকন মেমোরিয়ালকেও ছাড়িয়ে যাবে। এই নিয়েই বিতর্ক উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ২৯

চতুর্থবার চোখে অস্ত্রোপচার, কেমন আছেন ইমরান খান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ