চপ মুড়ি বনাম আইসক্রিম! ভোটাররা হাতে পেতেই উঠছে তৃণমূল বিজেপি চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি, গলসি: ভাঙড়ের চিত্রই এবার দেখা গেল গলসিতে। একসময়ে ভাঙড়ে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের জন্য খাবারের আয়োজন করত রাজনৈতিক দলগুলো। এবার সেই খাবার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু সেই ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের গলসিতে। বুথের বাইরে দেখা গিয়েছে, ভোটারদের জন্য চপ-মুড়ি ও আইসক্রিমের ব্যবস্থা করেছে রাজনৈতিক দলগুলো। ভোট দিয়ে হাসি মুখে চপ মুড়ি ও আইসক্রিম নিয়ে ফিরছেন তাঁরা।

গলসির টাটরবাঁধ গ্রাম প্রান্তিক এলাকা হিসেবেই পরিচিত। ভোটাররা সকলেই সকালের টিফিন নিয়ে গিয়েছিলেন। ভোট দিয়ে বের হতেই ভোটারদের হাতে মুড়ি, চানাচুর, চপ, ছোলা, শসা তুলে দেন তৃণমূল সমর্থকরা। এখানেই শেষ নয়। তৈরি রয়েছে বিজেপিও। প্রবল গরমে ভোটারদের জন্য ঠাণ্ডা আইসক্রিম নিয়ে প্রস্তুত বিজেপি। গলসি বিধানসভার ২৬৪ নম্বর বুথ বৃন্দাবনপুরে এমন ছবি ধরা পড়েছে। কোথাও কোথাও মদ বিলি করার অভিযোগও উঠেছে। ভোট দিলেই মিলছে খাবার। কোন পক্ষ দিল, তা নিয়ে মাথাব্যাথা নেই তাঁদের। তাঁরা অনেকেই জানেন না, তাঁদের হাতে কারা খাবার দিয়েছে। গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি বলেন, “কে দিচ্ছে, কারা দিচ্ছে জানিনা। তবে এগুলো ঠিক নয়। তবে ভোটাররা খুশি হলেই হল।” বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন,”আমাদের তরফ থেকে কিছু দেওয়া হয়নি।

আগে ভোটারদের জন্য চপ, মুড়ি, চানাচুর, কোথাও বিরিয়ানি, কোথাও আবার মাংস ভাতের আয়োজন করত রাজনৈতিক দলগুলো। বাঙালির আর ৫টা উৎসবের মতো এটাও একটা উৎসবের চেহারা নিয়েছিল। এবার সবরকম খাবার বিলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। চলবে না জটলা বা আড্ডা। অশান্তি ঠেকাতে ভাঙড়ে ভেঙে দেওয়া হচ্ছে বহুদিনের ভোটের সংস্কৃতি। নির্বাচনের দিন ভাঙড় থেকে অশান্তির খবর নতুন নয়। এবার সেই দুর্নাম ঘোচাতে চাইছে কমিশন। পুলিশ ও প্রশাসনকে সমস্ত বার্তা দেওয়া হয়েছে। ভাঙড়ে ৩০২টি বুথ রয়েছে। আগে যে বুথের বাইরে চট পেতে এলাহি খাবারের আয়োজন দেখতে পাওয়া যেত, এখন কমিশনের দৌলতে তা অতীত হতে চলেছে। তিন্তু গলসিতে ভোটারদের খাবার দিতে দেখা গেল। 

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …