ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া: প্রথম দফার নির্বাচন মোটের ওপরে শান্তিপূর্ণ কেটেছিল। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তা দিয়েও তা ঠেকানো যায়নি। ভোটগ্রহণ শেষ হওয়ার মুখেই উত্তপ্ত হয়ে উঠল নোয়াপাড়া। উত্তর ব্যারাকপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অশান্তি ছড়িয়েছে।

অভিযোগ, উত্তর ব্যারাকপুরের ১৮৩ নম্বর বুথে বিজেপি সমর্থকরা তৃণমূলের এজেন্টদের মারধর করেছে। পাল্টা মারার অভিযোগও উঠেছে। এরপরেই অশান্ত হয়ে ওঠে নোয়াপাড়া এলাকা। ভোটের শেষ মুহূর্তে এসে অশান্ত হয়ে উঠল উত্তর ব্যারাকপুর।  ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুপ্রিয়া দাস-এর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এরপরেই সেখানে পৌঁছে তৃণমূল কাউন্সিলরের স্বামী সঞ্জয় দাসের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অর্জুন সিং ঘটনাস্থলে আসতেই  মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছে। সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলেছে। 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম