জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জলে গেল রায়ান রিকেলটনের সেঞ্চুরি। মুম্বইয়ের দেওয়া লক্ষ্য অনায়াসে পার করল হায়দরাবাদ। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে বধ করল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে হারের পর ফের একবার প্রশ্ন চিহ্নের মুখে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যের নেওয়া সিদ্ধান্ত। ওয়াংখেড়েতে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ।

আজ, বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকেলটন। ২৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ যোগ করেন দুজনে। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় বিনা উইকেটে ৭৮। মুম্বইয়ের দুই ওপেনারকেই অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে উইল জ্যাকসকে (২২ বলে ৪৬) ফিরিয়ে ৯৩ রানের জুটি ভাঙেন নীতীশ কুমার রেড্ডি। ওই ওভারের চতুর্থ বলে শতরানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। তবে অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে নেমে তিনি ৫ বলে মাত্র ৫ রান করে ঈশান মালিঙ্গার বলে ফিরে যান। তাতে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি মুম্বইকে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে নমন ধীর ও রিকেলটন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন দুজনে। ১৪তম ওভারে বল করতে এসে নমন ধীরকে (১৬ বলে ২২) ফিরিয়ে জুটি ভাঙেন প্রফুল্ল হিঙ্গে।

আরও পডুনরিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ব্যাট হাতে লড়াই করতে থাকা রিকেলটন ৪৪ বলেই নিজের ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও সাতটি ছক্কায়। পাঁচ নম্বরে নেমেই চালিয়ে খেলতে থাকেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১৬তম ওভারে প্রফুল্ল হিঙ্গের পঞ্চম বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন তিনি। ১৯তম ওভারে বল করতে এসে হার্দিকের তাণ্ডব থামান সাকিব হুসেন। ১৪ বলে দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩১ রান করে সাজঘরে ফিরে যান মুম্বইয়ের অধিনায়ক। ছয় নম্বরে নেমেই ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন তিলক বর্মা। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।

আরও পডুন: ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

মাত্র সাত রান করে ফিরে যান। শেষ পর্যন্ত ২৪৩ রানে পৌঁছায় মুম্বই। ৫৫ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন রিকেলটন। এই বিশাল আকার রানের লক্ষ্য রেখে মুম্বইকাররা ভেবেছিল সহজেই বাজিমাত করবে। সেই রণে ভঙ্গ দেন হায়দরাবাদের ব্যাটাররা। দলের প্রয়োজনে দীর্ঘদিন বাদে জ্বলে ওঠেন ট্রাভিস হেড। ওপেনার জুটি অভিষেক শর্মার সঙ্গে মিলে দুজনে তাণ্ডব চালাতে থাকেন। ট্রাভিস করেন ৩০ বলে ৭৬ রান। অভিষেকের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৫ রান। এদিন অবশ্য দলের জন্য কিছু করতে পারেননি ইষাণ কিষাণ। মিডল অর্ডারে বাকিটা একা হাতে সামলে নেন হেনরিখ ক্লাসেন। তাঁর ৬৫ রানের ইনিংসের জন্যই মুম্বইকে হারাতে পারে হায়দরাবাদ।

বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে দুই দলই এদিন খারাপ পারফরম্যান্স দেখিয়েছে। মুম্বইয়ের যশপ্রীত বুমরাহ চার ওভারে ৫৪ রান খেয়েছেন। ফ্লপ ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ড্য। তাঁরা একটি করে উইকেট নিলেও রান দিয়েছেন অনেক। দুটি উইকেট গজনফরের ঝুলিতে গেলেও, চার ওভারে রান দিয়েছেন ৫১। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স কম রান দিলও উইকেট পাননি। তাঁদের দলে একমাত্র ভালো বল করেন ঈশান মালিঙ্গা। ১ উইকেট নিলেও চার ওভারে দেন মাত্র ২৯ রান। প্রফুল হিঙ্গে দুটি উইকেট নিলেও রান দেন ৫৪।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম