আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল ২০২৬ ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। মাঝ পথে টানটান উত্তেজনা সব ম্যাচকে ঘিরে। চার অধিনায়কের চাকরি ঝুঁকিতে। আর ঠিক এখান থেকেই চাপটা আসল চেহারা নিতে শুরু করে। দশটা দলই এখনও খেতাবের দৌড়ে আছে।

তাঁদের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। নেতৃত্বে পরিবর্তন করলে সাফল্য আসতে পারে বলে মনে করছেন অন্তত চারটি দলের কর্তৃপক্ষ। মাসের পর মাস ধরে পরিকল্পনা, কৌশল, মাঠের ও মাঠের বাইরের পরিশ্রমের পর এখন আসল ফোকাস ফলাফলের দিকে। গত বছরের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস লিগ টেবিলে ভালো জায়গায় আছে এবং দ্রুত নিজেদের প্লেঅফ বার্থ নিশ্চিত করার দিকেই এগোচ্ছে। প্রতিযোগিতার মাঝ পথে এসে বাকি সাতটি দল অনিশ্চিত। একটি বা দু’টি জয় কোনও দলকে ভাল জায়গায় নিয়ে চলে যেতে পারে। আবার একই ভাবে একাধিক দলের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। চতুর্থ দল হিসাবে আইপিএলের প্লেঅফে জায়গা করে নিতে মরিয়া সাতটি দলই। বেশ কিছুদিন ধরেই নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অক্ষয় প্যাটেল কে। তার পারফরমেন্স নিয়ে খুশি নয় দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ক্রিকেটার হিসাবেও তাঁর পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়। এখনও পর্যন্ত আইপিএলে অক্ষয় করেছেন ৩১ রান। উইকেট নিয়েছেন ৭টি।

পঞ্জাব এবং বেঙ্গালুরুর কাছে শেষ দু’টি ম্যাচ হারায় শেষ চারের অঙ্ক কঠিন হয়েছে দিল্লির। ফলে তার এই পারফরমেন্স যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের কাছে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। মঙ্গলবার পঞ্জাব কিংসকে হারিয়ে শ্রেয়স আয়ারদের অপরাজিত তকমা ছিনিয়ে নিয়েছে। কিন্তু রিয়ানের পারফরম্যান্স এবং নেতৃত্ব খুশি করতে পারছে না রাজস্থান কর্তৃপক্ষকে। কর্তাদের একাংশ মনে করছেন, অধিনায়ক হওয়ার সুবাদে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন রিয়ান। যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এতে দলের ধারাবাহিকতা বজায় থাকছে না। ফলে আগামী ম্যাচ গুলোতে দলের পারফরমেন্স খারাপ হতে পারে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে রিয়ান ১২.৫৭ গড়ে করেছেন ৮৮ রান। দলে রয়েছে আরও ক্রিকেটার তাদের সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে।

অন্যদিকে , চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক ঋতুরাজ এর অবস্থা রিহানের মতোই। দলের ধারাবাহিকতা নেই। রুতুরাজের ব্যাটে রান নেই। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। তাঁর উপর চাপ বাড়াচ্ছে দলে সঞ্জু স্যামসনের উপস্থিতি। এ বারই তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ভাল ফর্মে রয়েছেন। তাই সঞ্জুর জায়গায় তার হাতেই দলের নেতৃত্ব তুলে দিতে পারে চেন্নাই কৰ্তৃপক্ষ। আইপিএল অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি চাপে রয়েছে কেকেআর দলের অধিনায়ক। কেকেআর শেষ দু’টি ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেলেও রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে প্রতি ম্যাচেই। বোলিং পরিবর্তন, বোলারদের ব্যবহার করা, ফিল্ডিং সাজানো কিছুই ঠিক মতো করতে পারছেন না রাহানে। এখনও ঠিকঠাক প্রথম একাদশ বেছে নিতে পারেননি। ফলে তার জায়গায় অন্য কাউকে দলের অধিনায়ক করার কথা ভাবছে কেকেআর কর্তৃপক্ষ। দলকে লড়াইয়ের পথে রাখতে সহ-অধিনায়ক রিঙ্কু সিংহকে দায়িত্ব দেওয়া হতে পারে প্রতিযোগিতার মাঝ পথে। কিন্তু প্রশ্ন হলো, তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারবে কিনা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বাইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ