আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

নিজস্ব প্রতিনিধি: শীত হোক বা হালকা কিছু খাওয়ার ইচ্ছে থুকপা এখন তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। তিব্বতি এই নুডল স্যুপ ধীরে ধীরে ভারতের ঘরোয়া রান্নাঘরেও জায়গা করে নিচ্ছে। বিশেষ করে দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ এটি সহজে তৈরি করা যায় এবং স্বাদে একেবারে রেস্তোরাঁর মতো।

থুকপা মূলত তিব্বতি খাবার হলেও বর্তমানে এটি পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে সবজি, নুডল, ডিম ও চিকেনের মিশ্রণে তৈরি হয় একটি স্বাস্থ্যকর ও পেটভরা স্যুপ। হালকা মশলা ও গরম ঝোলের কারণে এটি শরীরকেও আরাম দেয়।

কীভাবে বানাবেন সহজে থুকপা

প্রথমে নুডলস সেদ্ধ করে আলাদা করে রাখতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে আদা-রসুন ভেজে নিতে হবে। তারপর গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, মাশরুমের মতো কাটা সবজি দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে যাতে সবজির মুচমুচে ভাব বজায় থাকে। এরপর সস ও মশলা যোগ করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আলাদা করে সেদ্ধ করা নুডলস একটি পাত্রে রেখে তার উপর গরম স্যুপ ঢালতে হবে। সঙ্গে দিতে হবে সিদ্ধ বা ভাজা চিকেন এবং ডিম। অনেকেই থুকপার উপর রসুন ফোড়ন বা চিলি অয়েল ব্যবহার করেন, যা স্বাদ আরও বাড়িয়ে দেয়। চাইলে গোচুজাং পেস্ট ব্যবহার করলেও এটি আরও মজাদার হয়ে ওঠে।

আরও পড়ুন: পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

আজকাল স্বাস্থ্যকর ও দ্রুত রান্না করা যায় এমন খাবারের চাহিদা বাড়ছে। থুকপা সেই চাহিদা পূরণ করছে। এটি একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে নিরামিষ ও আমিষ—দুইভাবেই তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়ায় এই রেসিপির নানা ভার্সন ভাইরাল হচ্ছে। ইউটিউব ও ইনস্টাগ্রামে মানুষ নিজেদের মতো করে থুকপা বানিয়ে শেয়ার করছেন। ঘরে সহজ উপকরণেই তৈরি করা যায় বলে থুকপা এখন অনেকেরই নতুন ফেভারিট হেলদি কমফোর্ট ফুড হয়ে উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

অবশেষে প্রকাশিত হল ICSE ও ISC-র ফলাফল, সেরার তালিকায় কোন রাজ্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ