সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ, শোক প্রকাশ শেখ হাসিনার

আচমকাই থমকে গিয়েছে সুরেলা সফর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আচমকাই থমকে গিয়েছে সুরেলা সফর। মঙ্গলবার সন্ধ্যাতেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তাঁর মৃত্যুর খবর এপার বাংলায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কার্যত শোকের ছায়া নেমে এসেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের জন্য তাঁর অর্থসংগ্রহের কথা অনেকেই স্মরণ করেছেন। কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সঙ্গীত জগতের বিশিষ্টরা। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, আর কখনই তিনি গেয়ে উঠবেন না, ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে।’

মঙ্গলবার রাতেই ভারতের সঙ্গীত জগতের অন্যতম ধ্রুবতারার মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ শোকবার্তায় বলেছেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান এদেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’ শোকপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও জাতীয় সংসদের অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরী।

ওপার বাংলায় জন্মালেও এপার বাংলার প্রতি এক অমোঘ টান ছিল প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের। একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বুদ্ধিজীবীদের উদ্যোগে যে অর্থ সংগ্রহ অভিযান চলেছিল, তাতে সামিল হয়েছিলেন কিংবদন্তী শিল্পী। পাকিস্তানের কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষে তিনি গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’। এমনকী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে সঙ্গীতও পরিবেশন করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের