লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ‘‌এই তো জীবন যাক না যেদিকে যেতে চায়’‌—গানের এই লাইনটি অত্যন্ত বিখ্যাত। বিশেষ করে সুরাপ্রেমীদের কণ্ঠে তা শোনা যায়। আর সেটাই এবার প্রাসঙ্গিক হয়ে উঠল। বাংলার দু’দফা নির্বাচনে মদ বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ২৩ এপ্রিল। কিন্তু তার আগে ২০ এপ্রিল থেকে মদের দোকান ও বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গত ২৪ এপ্রিল মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর আবার বন্ধ হয়ে যায় মদের দোকান। আজ, বৃহস্পতিবার সকাল থেকে নিয়ম মেনেই মদের দোকান ও বার খুলে যাচ্ছে।

দ্বিতীয় দফার ভোট মিটে গিয়েছে। তাই আজ থেকে খুলে যাচ্ছে মদের দোকান থেকে বার। আর যে কদিন মদের দোকান বন্ধ ছিল সে কদিন সুরাপ্রেমীরা ক্ষুব্ধ হয়েছিলেন বলেই খবর। তাই তাঁদের কণ্ঠে অন্য সুর শোনা গিয়েছিল। সুরাপ্রেমীদের কণ্ঠে উঠে এসেছিল—‘‌মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।’‌ যদিও আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত দোকান খুলে গিয়েছে। আজ সকাল থেকেই তাই সুরাপ্রেমীদের ভিড় দেখা গেল মদের দোকানে। তবে আবার ভোট গণনা অর্থাৎ ৪ মে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

নির্বাচন কমিশনের কিছু নিয়ম রয়েছে ঠিকই, তবে তা মানতে নারাজ সুরাপ্রেমীরা। তাই তাঁদের ক্ষোভ শোনা যায়। আগামী ৩ মে রাত ১১টা পর্যন্ত রাজ্যের সব মদের দোকান খোলা থাকবে। ৪ মে সম্পূর্ণ মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ থাকবে মদ্যপানের বারও। তবে আগামী ৫ মে সকাল ১০টা থেকে আবার স্বমহিমায় রাজ্যের সমস্ত মদের দোকান স্বাভাবিক নিয়মে খুলে যাবে। এই সময়টুকু সুরাপ্রেমীদের সংযত থাকতে হবে। আবার এখনই কিনে মজুত করে রাখতে পারেন তাঁরা। সেক্ষেত্রে বন্ধ থাকলেও সুরাপান বাধা হয়ে দাঁড়াবে না। আবগারি দফতরের কাছে নির্দেশ গিয়েছে, আগামী ৪ মে ভোট গণনার দিন মদের দোকান ও বার বন্ধ রাখতে হবে। ৫ তারিখ সকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে দোকান খুলে যাবে।

আজ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবগারি দফতরের নির্দেশ মেনে বাংলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার খোলা শুরু হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রথম দফা ভোটের আগে ২০ এপ্রিল থেকে মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ২৪ এপ্রিল একদিনের জন্য মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। আবার বন্ধ রাখা হয়। আগামী ৩ মে রাত ১১টা পর্যন্ত রাজ্যের সব মদের দোকান খোলা থাকবে। ৪ মে সম্পূর্ণ সব মদের দোকান ও বার বন্ধ থাকবে। ৫ মে থেকে আবার খুলবে। সুতরাং তখন থেকেই আবার মাথা ঝিমঝিম করবে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের