পয়া ইডেনে জয় দিয়েই শুরু করতে চান রোহিত

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা বেশ ভালোই করেছেন রোহিত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা বেশ ভালোই করেছেন রোহিত শর্মা। ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হিটম্যানের নেতৃত্বেই ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার পালা টি-২০ সিরিজের। কুড়ি-বিশের এই ফরম্যাটে ক্যারিবিয়ানদের হালাকাভাবে নিলেই বিপদ। সেটা ভারত অধিনায়ক রোহিত খুব ভালো করেই জানেন। তাই পয়া ইডেন গার্ডেন্সে বুধবার সতর্ক হয়েই নামতে চলেছে মেন ইন ব্লু। 

ইডেন গার্ডেন্স তথা ক্রিকেটের নন্দন কানন বরাবরই রোহিতের জন্য পয়া মাঠ। এখানেই জীবনের বড়সড় সাফল্যগুলি পেয়েছেন হিটম্যান। তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথমে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি। দলের সকলেই ফর্মে রয়েছেন। তাই টি-২০ সিরিজেও ওয়ান ডে সিরিজের মতো প্রতিপক্ষকে ওয়াইট ওয়াশ করাই লক্ষ্য রোহিতের।

চোটের জন্য ছিটকে গিয়েছেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই টি-২০ সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করবেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। 

তবে শুধু রাহুলই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। জানা গিয়েছে, তাঁর হামস্ট্রিংয়ে নাকি চোট রয়েছে। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সুন্দরের পরিবর্তে দলে এসেছেন কুলদীপ যাদব। চোট কাটিয়ে এখনও দলে ফিরতে পারেননি অক্ষর প্যাটেল। দলে জায়গা পেয়েছেন দীপক হুডা এবং রুতুরাজ গায়কোয়াড়। 

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?