আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা: মার্কিন মুলুকে পড়তে এসে নৃশংসভাবে খুন হতে হয়েছিল বাংলাদেশের দুই পড়ুয়া জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে। জামিলের দেহাংশ উদ্ধার করা গেলেও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারীরা। ফলে রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছিল। অবশেষে বৃষ্টির মরদেহ খুঁজে পেয়েছে ফ্লোরিডা পুলিশ। শুক্রবার (১ মে) বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশের বাসিন্দা জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি, দু’জনই সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ভূগোল এবং পরিবেশবিদ্যা ছিল জামিলের বিষয়। অন্য দিকে, নাহিদা পড়শোনা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা। প্রায় আটদিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন হিশাম আবুঘরবেহ নামে লিমনের রুমমেট মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়।

২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, লিমনের মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে। লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের তরফে জানানো হয়, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের জায়গা থেকে আরও একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্ত আধিকারিকরা। সিসিটিভির ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তার পরনে থাকা পোশাকের মিল রয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তরফে জানানো হয়েছে, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে  বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে