মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: তৃণমূলের পর এবার বিজেপিও দলীয় কর্মীদের নিয়ে জেলায় জেলায় বৈঠক শুরু করল। গণনা কেন্দ্রে ফলাফল শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন সেখান থেকে বেরিয়ে না আসে। দাঁত কামড়ে বসে থাকতে হবে গণনা কেন্দ্রে। ফলাফল যাই হোক না কেন। ফলাফলের পর দলীয় কর্মীদের ভূমিকা কি হবে ফলাফল অনুযায়ী দলীয় কর্মীদের কি কি করতে হবে তা নিয়ে শুক্রবার থেকে জেলায় জেলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করা শুরু করলেন। শুক্রবার মালদায়(Malda) বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে যান দলের হেভিওয়েট নেতা সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, ভূপিন্দর যাদব সহ অন্যান্যরা। এদিন তাঁরা পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি হোটেলের হেলিপ্যাড ময়দানে হেলিকপ্টারে(Helicoptar) করে এসে নামেন।

সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য নেতারা।পরে ওই হোটেলেই দলের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতা ও কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত আসন্ন ভোটের ফলাফল ঘোষণার দিনকে সামনে রেখে প্রস্তুতি নিয়েই আলোচনা হয়।বিশেষ করে ফলাফল ঘোষণার সময় কীভাবে নিয়ম মেনে চলতে হবে, কোন পরিস্থিতিতে কী করণীয়,তা নিয়ে কার্যকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বুথ ও গণনাকেন্দ্রে সতর্কভাবে উপস্থিত থাকার উপর জোর দেওয়া হয়।দলীয় সূত্রে জানা গেছে, কার্যকর্তাদের সংগঠিত রাখা এবং ফলাফল ঘোষণার দিন কোনো রকম বিশৃঙ্খলা এড়াতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

এর পাশাপাশি শিলিগুড়িতেও বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে সেখানকার কার্যকর তাদের নিয়ে এই একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ফলাফল। তার আগে উভয় পক্ষই অর্থাৎ তৃণমূল এবং বিজেপি নিজেদের দলীয় কর্মীদের গণনা কেন্দ্রে করণীয় কি? গণনার দিন কার কি ভূমিকা থাকবে এবং দলের আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে শুক্রবার থেকে শুরু হয় দফায় দফায় বৈঠক। কলকাতাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে নিজের গণনা কেন্দ্রের বাইরে বৃষ্টিতে ভিজে ৪ ঘন্টা ধরে বসে থাকার পর, শুক্রবার সন্ধ্যায় অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে কর্মীদের সাথে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল