নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, ভোটগণনায় রাজ্যের কর্মীদেরও রাখতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ। আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশনকে নিজেদের দেওয়া সার্কুলার মেনে চলতে বলেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে শীর্ষ আদালতের মন্তব্য, ‘রাজ‍্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের র‍্যান্ডমাইজেশনের মাধ‍্যমে গণনার ডিউটিতে কাজে লাগাতে হবে কমিশনকে। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করলে হবে না৷’ এই ক্ষেত্রে কমিশনের গত ১৩ এপ্রিলের জারি করা সার্কুলার মেনেই চলার নির্দেশ সর্বোচ্চ আদালতের।  

বাংলার ভোটগণনায় কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীরাই থাকবেন। কমিশনের এমনই একটি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রথমে কলকাতা হাইকোর্টে যায় তৃণমূল কংগ্রেস। যদিও বিষয়টি নিয়ে কোনও হস্তক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট। মামলা খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তারপরেই গতকাল, শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার গণনা, তাই জরুরি ভিত্তিতে আজ, শনিবার এই সংক্রান্ত মামলার শুনানির আর্জি জানানো হয় শীর্ষ আদালতের কাছে। সেই মতো এদিন শুনানি শুরু হয়। যাতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে একাধিক সওয়াল করেন তৃণমূলের তরফে নিযুক্ত আইনজীবী কপিল সিব্বল।

বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চে সিব্বল জানান, ‘আমাদের চারটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। গত ১৩ এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে একটি সার্কুলার জারি করা হয়েছিল। কিন্তু আমরা সেটা জানতে পারি ২৯ তারিখে। কমিশন আশঙ্কা করছে প্রত্যেকটি বুথে নাকি সমস্যা বা অশান্তি হতে পারে। কিন্তু এই ধারণা তারা কোথা থেকে পাচ্ছে? এটা অত্যন্ত উদ্বেগজনক। গণনায় প্রতিটি টেবিলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একজন কর্মী রয়েছেন, যাঁদের মাইক্রো অবজার্ভার বলা হয়। তা হলে আবার কেন আরও একজন কেন্দ্রীয় সরকারের কর্মী প্রয়োজন। কমিশনের দেওয়া সার্কুলারেই বলা রয়েছে, একজন রাজ্য সরকারের কর্মী থাকা উচিত। কিন্তু তারা কোনও রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিকে নিয়োগ করছে না। নির্বাচনী আধিকারিক বলেছেন, বিভিন্ন মহল থেকে গণনা প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি রাজ্য সরকারের দিকেই আঙুল তুলছে। কিছু না কিছু তথ্য তো থাকা উচিত। প্রতিটি বুথে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই তথ্য কোথায়? তারা এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। আর কেন আমাদের জানানো হল না যে, সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে রাখা হবে।’

আরও পডুন: তৃণমূলের দায়ের করা মামলায় হস্তক্ষেপ নয়, গণনায় থাকবে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারেরও হতে পারেন, আবার রাজ্য সরকারেরও। সুতরাং, যখন এই বিকল্প বিষয়টি নিয়মেই রয়েছে, তখন আমরা বলতে পারি না যে এই নোটিফিকেশনটি বিধি-বিরোধী। নিয়মেই বলা আছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মীকে এই পদে নিয়োগ করা যেতে পারে।’ তারপরেই শীর্ষ আদালতের তরফে জানানো হয়, গণনা সংক্রান্ত তৃণমূলের দায়ের মামলায় তারা এখনই কোনও নির্দেশ দিতে রাজি নয়। কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে পারবে। তবে নিজেদের সার্কুলার অক্ষরে অক্ষরে পালন করতে কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অপরদিকে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, ‘গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি রাজ্য সরকারের কর্মীই হন। তা ছাড়া, প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবে। তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ 

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’