কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি : কোনও পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ! এমন বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়তেই শোরগোল ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। বিজ্ঞপ্তিটি দেখে এটিকে ভুয়ো বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেখানে লেখা ছিল কলকাতা মেট্রো মেগা কর্মী নিয়োগ করবে। কিন্তু এই চাকরি পাওয়ার জন্য কোনও পরীক্ষা বা কিছু দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। সেখানে বলা হয়েছে স্টেশন কন্ট্রোলার, টিকেটিং ক্লার্ক, প্ল্যাটফর্ম হেল্পার, মেইনটেন্যান্স স্টাফ, সাপোর্ট রোলের জন্য লোক নেওয়া হচ্ছে। সেখানে আরও লেখা হয়েছে, বেতন দেওয়া হবে ৫৫,৫০০-৬৪,৫০০টাকা। সরকারি ভাতাও মিলবে। সুবিধা হিসেবে মিলবে স্থায়ী চাকরি, পেনশন, স্বাস্থ্যবিমা ও পরিবারের জন্য সুবিধা। বিজ্ঞপ্তিটি সম্প্রতি নজরে আসার পরে এটিকে ভুয়ো বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনও বিজ্ঞপ্তি তাঁরা দেয়নি। এটি পুরো ভুয়ো।

সোশ্যাল মিডিয়াতে এই ধরনের খবর প্রায়ই দেখতে পাওয়া যায়। যার সঙ্গে আসলে কোনও যোগ থাকে না নির্দিষ্ট সংস্থার। বর্তমানে মানুষের সঙ্গে প্রতারণার জন্য নিত্য নতুন পথ অবলম্বন করছে প্রতারকরা। কখনও চাকরি দেওয়ার নামে টাকা লুটছে, কখনও সরকারি কর্মী সেজে ভয় দেখিয়ে টাকা লুটপাট চালাচ্ছে। মানুষ হঠাৎ করে পরিস্থিতির শিকার ও হয়ে পড়ছে। যাঁরা বুঝতে পারেন, তাঁরা বিষয়টিকে এড়িয়ে যান। কিন্তু অনেকেই বিপদে ফেলছে এই প্রতারকরা। ভুয়ো বিজ্ঞপ্তি দেখে সরাসরি এটিকে তাঁদের নয় বলে জানিয়ে দিয়েছে তাঁরা। 

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট