শ্রেয়স আইয়ারই হলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক

আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। নাইদের নতুন নেতা হলেন শ্রেয়স আইয়ার। এই তরুণ ক্রিকেটারের ওপরই ভরসা রাখল কেকেআর টিম ম্যানেজমেন্ট।   সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এমনটাই জানিয়েছে শাহরুখ খানের দল। 

মেগা নিলামে শ্রেয়সকে ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে দলে নিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। তখনই বোঝা গিয়েছিল যে তাঁকেই ক্যাপ্টেন করবে দু’বারের চ্যাম্পিয়নরা। তবে পরে অজিঙ্কা রাহানেকে দলে নেওয়ার পর সকলের মনে সংশয় তৈরি হয়েছিল যে কার হাতে তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের ভার। কারণ, এর আগে আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব করেছেন শ্রেয়স। তাঁর অধিনায়কত্বেই ২০২০ সালে ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস। তাই তাঁর ওপরই ভরসা রাখল কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। 

অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বেশ উচ্ছ্বসিত শ্রেয়স। তিনি বলেন, ‘কেকেআরের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সত্যিই আমি ভীষণভাবে গর্বিত। আইপিএল হল এমন একটা প্রতিযোগিতা যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে আসেন। আমার কাছে তাদের মধ্যে বেশ কিছুজনকে আমি ফের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। কলকাতা এবং ইডেন হল ঐতিহাসিক জায়গা, আমি সেই জায়গার অংশ হতে পেরে গর্বিত। করব, লড়ব, জিতব’।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?