আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, হাওড়া গ্রামীণে শুরু উৎসবের মেজাজ

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: রাত পোহালেই ফল ঘোষণা। তারপরেই জানা যাবে, ক্ষমতায় আসছে কে? রাজ্যে পরিবর্তন হবে, নাকি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল সরকার। হাওড়া গ্রামীণে তৃণমূল একপ্রকার নিশ্চিত নিজেদের জয় নিয়ে। সেখানে উৎসবের মেজাজ দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত প্রস্তুতি তাঁরা করে রাখছে। ফল ঘোষণা হতেই শুরু হবে সেলিব্রেশন। উৎসবের জন্য ডিজে বক্স থেকে সবুজ আবিরের ব্যবস্থা করা হয়েছে।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, আগের নির্বাচনের মতোই এবারও সব আসনেই জয় পাবে তৃণমূল। জয় এখন তাঁদের সময়ের অপেক্ষা। শুধু ঘোষণা হলেই শুরু হবে উৎসব। সব প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। এখানেই বিজেপি নেতৃত্বের দাবি, অন্যবারের তুলনায় এবারের ফল ভিন্ন হবে। বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন। অন্যবারের তুলনায় এবারের ভোটও ভিন্ন হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন– সব কটিতেই নিজেদের জায়গা রেখেছে তাঁরা। তাই তাঁরাই এবারও বাজিমাত করবে। অন্যদিকে বিজেপিও এখানে জায়গা করতে হেভিওয়েট নেতাদের প্রচারে নামিয়েছিল। শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও উদয়নারায়ণপুরে একাধিক হেভিওয়েট নেতা প্রচার করে গিয়েছেন। ইভিএমে তার প্রভাব কতটা পড়েছে, সেটাই জানা যাবে রাত পোহালে। জনাদেশ কোনপক্ষে গিয়েছে সকলের নজর সেদিকে।

তৃণমূলের দাবি, বিরোধীরাও জানে কী ফল হতে চলেছে। নিজেদের কাউন্টিং এজেন্টদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তাঁরা প্রশ্ন তুলছে, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে আধাসামরিক বাহিনীকে কেন ভোটের পর আরও দু’মাস রেখে দেওয়া হবে?  নির্বাচনের মতো গণনার দিনও শান্তিপূর্ণ রাখতে চাইছে কমিশন। সেই কারণে গণনাকেন্দ্রগুলো ত্রিস্তরীয় নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, বিতর্কিত অভিযোগ করলেন অর্জুন সিং

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ