আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ বয়স যে ইচ্ছাশক্তির সামনে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ হল এই ঘটনাতেই। বয়স, শারীরিক সীমাবদ্ধতা বা কঠিন পথ , কিছুই দমাতে পারেনি মহারাষ্ট্র-এর ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে। অদম্য সাহস ও অটুট বিশ্বাসকে সঙ্গী করে তিনি পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছেন উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ মন্দির-এ, যা এখন অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য মানুষকে।

কেদারনাথ ধামে পৌঁছতে হলে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ কঠিন পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই তীর্থস্থানে পৌঁছনোর পথে অক্সিজেনের স্বল্পতা, তীব্র ঠান্ডা এবং দুর্গম পথ-সব মিলিয়ে যাত্রা হয়ে ওঠে অত্যন্ত কষ্টসাধ্য। সাধারণত বয়স্ক ভক্তরা ঘোড়া, খচ্চর, পালকি বা হেলিকপ্টারের সাহায্য নেন। কিন্তু এই বৃদ্ধা সবরকম সুবিধা এড়িয়ে শুধুমাত্র নিজের দৃঢ় মানসিক শক্তি ও ঈশ্বরবিশ্বাসে ভর করে সম্পূর্ণ পথ হেঁটেই অতিক্রম করেছেন।

যাত্রাপথে বারবার শোনা গিয়েছে তার কণ্ঠে “হর হর মহাদেব”, “জয় শিবাজি” ও “জয় ভবানী”-র ধ্বনি, যা তাকে নতুন করে শক্তি জগিয়েছে। অনেকেই সাহায্যের প্রস্তাব দিলেও তিনি হাসিমুখে তা ফিরিয়ে দিয়েছেন। ক্লান্তি নয়, বরং তার মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও তৃপ্তির ছাপ।বর্তমান সময়ে যেখানে সামান্য বাধাতেই অনেকেই হাল ছেড়ে দেন, সেখানে এই বয়সে এমন কঠিন যাত্রা সম্পন্ন করা সত্যিই বিরল উদাহরণ। তার এই উদ্যোগ শুধু শারীরিক সক্ষমতার নয়, মানসিক দৃঢ়তা ও অটুট বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। এই যাত্রার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তার সাহস ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই তাকে অনুপ্রেরণার জীবন্ত প্রতীক বলে উল্লেখ করেছেন। এই ঘটনাই আবারও প্রমাণ করে-ইচ্ছাশক্তি আর বিশ্বাস থাকলে কোনও পথই কঠিন নয়, কোনও লক্ষ্যই অসম্ভব নয়।

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ