মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করল NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা মোথাবাড়িতে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের হেনস্থায় বড় পদক্ষেপ। এবার তৃণমূল নেতাদের তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার (৪ মে) ভোটগণনা। তার আগে রবিবার (৩ মে) দুপুরে কালিয়াচক থানায় তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, তলব করা হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে। শনিবার (২ মে) গভীর রাতে নোটিস পান সাবিনার এজেন্ট আব্দুল রহমান। তিনি মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। থানায় হাজিরা দিতে হবে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও। সূত্রের খবর, বেলা ১২টার মধ্যে কালিয়াচক থানায় তাঁদের পৌঁছে যেতে বলা হয়েছে। এছাড়াও এলাকার পরিচিত তৃণমূল নেতা-কর্মীদের এনআইএ নোটিস দিয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার মোথাবাড়ি। এই এসআইআর-এর কাজে নিযুক্ত সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্তা ও তাঁদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার নেয় NIA। তদন্তে নেমে গ্রেফতার করা হয় ISF নেতা গোলাম রব্বানিকে। এর আগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া মিমের সদস্য মোফাক্কেরুল ইসলামে সূত্র ধরেই গোলাম রব্বানিকে গ্রেফতার করা হয় বলে খবর।

এখনও পর্যন্ত মালদা মোথাবাড়িকাণ্ডে মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।  তাঁদের মধ্যে কাউকে গ্রেফতার করে পুলিশ, আবার কেউ ধরা পড়েন এনআইএ-র হাতে। অভিযুক্তদের তরফে জামিনের আবেদন করা হলে এনআইএ তার তীব্র বিরোধিতা করে। ৫২ জন অভিযুক্তের জামিন খারিজ করে NIA বিশেষ আদালতের বিচারক সুকুমার রায়। মোফাক্কেরুল ইসলাম সহ সকলকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

 

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ