ভোট নিয়ে চর্চার সঙ্গেই রাতের মেনুতে রাখুন রেস্তোরাঁ স্টাইলের ‘ঢেঁড়সের দো পেঁয়াজা’

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের বাজার মানেই ভালো খাওয়া দাওয়া। দুপুরের পদে মাছ-মাংসের কোনও না কোনও পদ তো থাকবেই। তবে এই রবিবার (৩ মে ) একটি বিশেষ। কারণ আগামীকাল সোমবার প্রকাশিত হতে চলেছে বঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল। এই নিয়ে সব বাড়িতেই দুপুরে, রাতে  খাওয়ার টেবিলে উঠবে ঝড়। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এই চর্চার সঙ্গেই রাতের মেনুতে যদি থাকে রেস্তোরাঁ স্টাইলের ‘ঢেঁড়সের দো পেঁয়াজা’ তাহলে ব্যপারটা  জমে যাবে। এর স্বাদ এতটাই অসাধারণ যে ছোট থেকে বড় সবাই বার বার হাওয়ার  আবদার করবে।  কীভাবে বানাবেন এই পদ জেনে নিন।

উপকরণ

১/২ কেজি- ঢেঁড়স

২টি পেঁয়াজ

১ চা চামচ আদা-রসুন পেস্ট

২ টেবিল চামচ দই

১টি কাঁচা মরিচ

২ টেবিল চামচ ধনে পাতা

১/৪ চা চামচ হলুদ

১ চা চামচ শুকনো আমের গুঁড়ো

১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া

১/৪ চা চামচ গরম মসলা

১ ইঞ্চি দারুচিনির টুকরো

২টি এলাচ

৩-৪ টেবিল চামচ তেল

লবণ

পদ্ধতি 

প্রথমে, ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন যাতে  জল না থাকে। তারপর, ঢেঁড়সগুলো লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে কেটে একপাশে সরিয়ে রাখুন।  এবার একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নিন। ঢেঁড়সগুলোর রঙ সামান্য বদলে গেলে আঁচ বন্ধ করে একটি বাটিতে তুলে নিন। ওই একই প্যানে আবার সামান্য তেল গরম করুন। জিরা, এলাচ এবং দারুচিনি দিয়ে ভাজুন। সুগন্ধ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসে। তারপর হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভাজুন। তারপর দই দিয়ে নেড়ে দিন এবং দই থেকে তেল আলাদা হতে শুরু করা পর্যন্ত নাড়াচাড়া করুন। তারপর ভাজা ঢেঁড়স যোগ করে ভালোভাবে মেশান। পাত্রটি ঢেকে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন এবং মাঝে মাঝে নাড়ুন। সবশেষে গরম মসলা যোগ করুন এবং কিছুক্ষণ পর আঁচ বন্ধ করে দিন। তাহলেই তৈরি ‘ঢেঁড়সের দো পেঁয়াজা’। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের