Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: খুচরো টাকা নেই? সমস্যা নেই! এক বিয়েবাড়িতে ডেলিভারি বয় পেলেন একেবারে গলার মালা ভর্তি টাকা! এই মজার ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে একটি পরিবার অনলাইন ডেলিভারি কর্মীকে একেবারে অভিনব উপায়ে পারিশ্রমিক দিয়েছে। সবাই কাজ করতে ব্যস্ত, সব প্রস্তুতি চলছিল জোরকদমে। ওই পরিবার একটি জনপ্রিয় ডেলিভারি অ্যাপ থেকে প্রায় ২০০০ টাকার জিনিস অর্ডার করেছিল। ডেলিভারি এজেন্ট পণ্য পৌঁছে দেওয়ার পর যখন খুচরো টাকা ফেরত চাইলেন, তখনই তৈরি হয় মজার পরিস্থিতি।

খুচরো খুঁজতে সময় নষ্ট না করে পরিবারের সদস্যরা একটি অভিনব সিদ্ধান্ত নেন। তাঁরা ২১০০ টাকার নোট দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী ‘টাকার মালা’ এনে সেই ডেলিভারি কর্মীর গলায় পরিয়ে দেন। সাধারণত এই ধরনের মালা বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়, কিন্তু এখানে তা ব্যবহার হল পারিশ্রমিক হিসেবে! ভিডিওতে দেখা যায়, ডেলিভারি কর্মী প্রথমে একটু অবাক হলেও পরে হাসিমুখে সেই মালা গ্রহণ করেন। পরিবারের সদস্যরাও হাসতে হাসতে পুরো ঘটনাটি উপভোগ করেন। এমনকি তাঁরা মজা করে বলেন, মালা থেকে নোটগুলো খুলে নেওয়ার দায়িত্বও কিন্তু ডেলিভারি বয়েরই!

 

View this post on Instagram

 

A post shared by Bhavya Shridhar (@shridhar_bhavya7)

আরও পড়ুন: চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অনেকেই এটিকে ‘বিয়ের সিজনের সবচেয়ে মজার মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন। কেউ আবার ঠাট্টা করে লিখেছেন, অতিরিক্ত ১০০ টাকা নাকি মালা খুলে নেওয়ার ‘মজুরি’! ব্যস্ততার মধ্যেও কীভাবে মানুষ হাসির মুহূর্ত তৈরি করে নিতে পারে, তারই এক ঝলক এই ভিডিও। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, ডেলিভারি কর্মীদের প্রতিও মানুষের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ কতটা গুরুত্বপূর্ণ।

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা