ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

সোমবার অর্থাৎ ভোট গণনা শেষি রুদ্রনীল ঘোষকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন টলিউড 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়ে লণ্ডভণ্ড তৃণমূল। তৃণমূলের সকল তারকা প্রার্থীর হার হয়েছে। ২০৭ আসনে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৮০ আসন পেয়ে রাজ্যের শাসনভার থেকে ছিটকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। আগামী ৯ মে সরকার গঠন করবে বিজেপি। তবে বিজেপির তারকা প্রার্থীরাও বিপুল ভোটে জয়লাভ করেছে। যাঁদের মধ্যে একজন, অভিনেতা রুদ্রনীল ঘোষ। যিনি হাওড়ার শিবপুর থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করছেন। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে ১৬০৫৮ ভোটে হারিয়েছেন।

স্বাভাবিকভাবেই এই জয় নিয়ে দারুণ খুশি রুদ্রনীল। জানা যায়, সোমবার অর্থাৎ ভোট গণনা শেষি রুদ্রনীল ঘোষকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভোটে জিতে তৃণমূলের হার প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ২০২১ সাল থেকে রাজ্যে অদ্ভুত তালবানি কায়দা চলেছে। আইন মানে নি তৃণমূল, যা খুশি তাই করেছে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে তাঁর বিরুদ্ধে টেকনিশিয়ানদের কালো ব্যাচ পরে মিছিল করানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সেদিন টলিউডের অনেক পরিচালক, প্রযোজক, অভিনেতা, শিল্পী বন্ধুরা, তাঁর পাশে দাঁড়াননি।

অভিনেতা আরও বলেন, তৃণমূলের পছন্দ হচ্ছে না বলে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অযোগ্য প্রমাণ করা হয়েছিল। লাগামহীন দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রুদ্রনীল। তৃণমূলের যা যা অন্যায় মেনে তাঁকে থাকতে বলা হয়ছিল টলিউডে, মিছিলে হাঁটতে বলা হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। নয়তো বিভিন্ন কমেটি, বিভিন্ন ফেস্টিভ্যালে, তিনি বাদ পড়বেন বলে হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রতিশোধ তুলবেন না। সেই রুচি তাঁর নেই। আজ সেই পদ্ধতির অবসান হল, এটাই মূল বক্তব্য রুদ্রনীলের। গতকাল বিজেপির টিকিটে জিততেই প্রসেনজিৎ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিব প্রসাদ মুখোপাধ্যায়ের মতো টলিউডের শিল্পীরা তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি