বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের হামলা। উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন এলাকায় নিহত হলেন বিজেপি কর্মী। নিউটাউন থানা(Newetown P.S.)) এলাকার বালিগুটিতে মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। এরপর উত্তেজিত স্থানীয় মানুষজন বেশ কয়েকটি তৃণমূল কর্মীদের বাড়ি পর পর ভাঙচুর করে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।নিহত বিজেপি কর্মীর নাম মধু মণ্ডল। পুলিশ সূত্রে খবর বিজয় মিছিলের পর তাকে জানিও তৃণমূলের কিছু দুষ্কৃতি টেনে নিয়ে গিয়ে রাস্তায় মারধর করে। এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

অন্যদিকে,উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) অন্তর্গত খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি এলাকা থেকে বিজেপির বিজয় উল্লাস অর্থাৎ মিছিল নিয়ে হাড়োয়া বাজারের দিকে রওনা হয়। ঠিক সেই সময় বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা তরিকুল আলম বাপি লোকজন নিয়ে বিজেপি নেতা- কর্মীদের ওপরে হামলা চালায়। তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে,বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চাঁপাপুকুর টোটো ইউনিয়নের টোটো চালক ও বিজেপি সমর্থকরা “মাছ চোর, শওকত মাছ চোর” গানের তালে তালে আবির মেখে কোমর দোলাচ্ছেন।টোটো চালকরা বলেন, আমরা আজ থেকে কোন তৃণমূলের মস্তানকে চাঁদা দেবো না। আগে আমরা খুব অত্যাচারিত হতাম। এবার আমরা মুক্ত।এদিকে সোমবার ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরেও রাজারহাট – নিউটাউন বিধানসভা কেন্দ্রে ফের গণনার দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার ওই কেন্দ্রে ফের গণনা হয়। এরপর মাত্র ৩০৯ ভোটে পরাজিত হন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। জয়ী হোন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযুষ কানোড়িয়া । এরপরই বিজেপির বিজয় মিছিল বের হয় নিউটাউন এলাকায়।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’