Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

প্রসেনজিৎ লিখলেন, 'আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউড সেলিব্রিটিদের নিয়ে আলোচনা তুঙ্গে। তৃণমূলের সকল তারকা প্রার্থী হেরেছে। অথচ টলিউডে টিকে থাকতে ভোটের আগেও তৃণমূলে নাম লিখিয়েছিলেন, এমন তারকা অনেক রয়েছে। এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। তার মধ্যেও অনেক সেলিব্রিটি নতুন সরকার গঠনের জন্যে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। যাঁদের মধ্যে জিৎ, অঙ্কুশ হাজরা, কাঞ্চন মল্লিক রয়েছেন। এদিকে বিজেপির সকল তারকা প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। যার মধ্যে রয়েছেন শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ। তৃণমূলের রাজত্বের সময়ে যাঁকে একপ্রকার ব্যান করে দেওয়া হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই তাঁকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। একপ্রকার ইন্ডাস্ট্রিতে একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু গতকালের জয়ে একদিকে যেমন বাংলায় তৃণমূলের রাজত্ব শেষ হল, তেমনি তাঁর এবার জবাব দেওয়ার সময় হল। এই আবহে মঙ্গলবার দুপুরে ভাইরাল হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল রেজাল্ট বের হওয়ার পরেই নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষকে ফোন করেছিলেন। অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ঠিক কী কথা হয়েছিল তাঁদের মধ্যে, তা জানা যায়নি। এবার এই নিয়েই আজ বিকেলে ফেসবুকে একটি পোস্ট লিখে অভিনেতা জানালেন, তাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। প্রসেনজিৎ লিখলেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।’

অর্থাৎ নাম না করলেও অভিনেতা যে রুদ্রনীলের প্রসঙ্গেই একথা বললেন, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ভোটে জিতেই রুদ্রনীল জানিয়েছিলেন, ২০২১ সাল থেকে রাজ্যে অদ্ভুত তালবানি কায়দা চলেছে। আইন মানেনি তৃণমূল, যা খুশি তাই করেছে। তিনি তৃণমূলের শাসন না মানার দাবি তুলেছিলেন, অন্যায়ে র বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। রুদ্রনীল প্রতিবাদ করায়, তাঁর বিরুদ্ধে টেকনিশিয়ানদের কালো ব্যাচ পরে মিছিল করানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সেদিন টলিউডের অনেক পরিচালক, প্রযোজক, অভিনেতা, শিল্পী বন্ধুরা, তাঁর পাশে দাঁড়াতে পারেননি। তৃণমূলের পছন্দ হচ্ছেনা বলে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অযোগ্য প্রমাণ করা হয়েছিল। লাগামহীন দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রুদ্রনীল। তৃণমূলের যা যা অন্যায় মেনে তাঁকে থাকতে বলা হয়ছিল টলিউডে, মিছিলে হাঁটতে বলা হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ করতে বলা হয়েছিল। নয়তো বিভিন্ন কমেটি, বিভিন্ন ফেস্টিভ্যালে, তিনি বাদ পড়বেন বলে হুমকিও দেওয়া হয়েছিল। আজ সেই পদ্ধতির অবসান হল, এটাই মূল বক্তব্য রুদ্রনীলের।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি