Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যেই শিমলায় শুটিংয়ে ব্যস্ত মা নীতু, আতঙ্কে ছিলেন রণবীর

কপিল শর্মা তাঁর ইউটিউব চ্যানেলে সেই সকলকেই আলোচনা করতে দেখা যায় যে, ছবির শুটিংয়ে তাঁরা যতটা মজা করে ছিলেন, ততটাই ভয়ে ভয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পাচ্ছে কমেডিয়ান কপিল শর্মার নতুন ছবি ‘দাদি কি শাদি’, আগামিকাল (৮ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির বিশেষ আকর্ষণ প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী তথা রণবীর কাপুরের মা তথা বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। হ্যাঁ, ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শুধু তাই নয়, ছবিতে আরও অভিনয় করছেন নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর এবং নাতনি সামাইরা। যদিও সামাইরা শুধুমাত্র ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। দিন দুয়েক আগেই ছবির বিশেষ প্রদর্শনী হয়েছে মুম্বইতে। যেখানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটও। যাই হোক, বহু বছর পর নীতু কাপুরকে পর্দায় দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা। কিন্তু জানেন কী, ছবিটি মজার হলেও ছবিটির শুটিংয়ের সময়ে অনেক মৃত্যুমুখী ঝক্কি পোহাতে হয়েছিল ছবির নির্মাতা থেকে কলাকুশলীদের।

কারণ ছবির শুটিংয়ের সময়েই পহেলগাঁও হামলার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। ভারত-পাকিস্তানের উপর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল। সেই প্রতিশোধ তুলতে পাকিস্তানও ভারতের উপর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই সময়েই শিমলায় ‘দাদি কি শাদি’ ছবির শুটিং করছিলেন নীতু কাপুর, কপিল শর্মারা। সম্প্রতি ছবির বেশ কয়েকজন তারকা রা এক আলোচনায় বসেছিলেন। কপিল শর্মা তাঁর ইউটিউব চ্যানেলে সেই সকলকেই আলোচনা করতে দেখা যায় যে, ছবির শুটিংয়ে তাঁরা যতটা মজা করে ছিলেন, ততটাই ভয়ে ভয়ে ছিলেন। চলচ্চিত্রটির শুটিং ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন করা হয়েছিল। যখন গোটা দেশে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল।

নীতু কাপুর বলেন, ‘এই ছবিটি বানানোর সময় অনেক কিছুই ঘটেছিল। এটা একটা যুদ্ধের মতো ছিল, এবং পরিস্থিতি খুব গুরুতর হয়ে উঠেছিল। আমার মনে আছে, রণবীর আমাকে বারবার ফোন করত, আমি ঠিক আছি কিনা জানত। এবং বলত, ‘মামি, প্লিজ ফিরে এসো।’ তবে আমি ওকে বলেছিলাম, আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। এখানে কেউ বোমা ফেলবে না। এছাড়া যখন ‘যুদ্ধ’ শুরু হল, তখন কেউ কিছু বলেনি। সবাই বলেছিল যে তারা কাজ করবে। ছবিটা নিয়ে সবাই খুব উত্তেজিত ছিল। কেউই কাজ ছাড়তে চায়নি।’ এরপর মায়ের কথা শুনে ঋদ্ধিমা বলেন, “সত্যিটা হল, এই ছবিটা এত ভালবাসা দিয়ে তৈরি হয়েছে, যে কেউই মাঝপথে কাজ ছাড়তে রাজি ছিল না।” ‘দাদি কি শাদি’ সিনেমাটির কথা বলতে গেলে, এটি প্রযোজনা করেছেন কপিল শর্মা এবং পরিচালনা করেছেন আশীষ আর. মোহন। এতে অভিনয় করেছেন যোগরাজ সিং, আর. শরৎকুমার, সাদিয়া খতিব, নিখাত খান, তেজস্বিনী কোলহাপুরের মতো সুপরিচিত অভিনেতারা।

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর