‘বারাকপুরে সিনেমায় ঢুকিয়ে দেওয়ার ব্যবসা খুলেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ব্যারাকপুরে গেরুয়া ঝড়ে ঘাসফুল ফোটাতে ব্যার্থ হয়েছেন তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। কৌস্তভ বাগচীর কাছে বিপুল ভোটে হেরেছে তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাকপুরে গেরুয়া ঝড়ে ঘাসফুল ফোটাতে ব্যার্থ হয়েছেন তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। কৌস্তভ বাগচীর কাছে বিপুল ভোটে হেরেছে তিনি। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে ব্যারাকপুরের বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিপুল ভোটে হারে বারাকপুরের রাজপাট গোটাতে হয়েছে পরিচালককে। এবার বিদায়ী তারকা বিধায়ক রাজের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন বারাকপুরের একজন তৃণমূল নেতা। তাঁকে ‘ধান্দাবাজ’, ‘রাজনৈতিক বহিরাগত’ বলে কটাক্ষ করলেন তিনি। দাবি করলেন, ‘পাঁচ বছর ধরে রাজনীতি নয়, বরং ব্যারাকপুরে সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার ব্যবসা খুলে বসেছিলেন রাজ চক্রবর্তী।’

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাকপুর মহকুমার ১২ টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্র কামারহাটিতে তৃণমূল জিতেছে। বারাকপুরের আসন ধরে রাখতে পারেননি রাজ। এমন ভরাডুবির মধ্যেই রাজের বিরুদ্ধে দলের অন্দর থেকে একগুচ্ছ অভিযোগ তুললেন ওই তৃণমূল নেতা। বিজেপির কৌস্তভ বাগচীর কাছে ১৬ হাজার ভোটে হেরেছেন রাজ চক্রবর্তী। ফলাফলের দিন ব্যারাকপুরের ভোট গণনা কেন্দ্র সুরেন্দ্রনাথ কলেজে উপস্থিত ছিলেন রাজ। কিন্তু গণনা শেষে সেখান থেকে বের হতেই তাঁকে ঘিরে চোর চোর শ্লোগান তোলেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁর গায়ে কাদাও ছেটানো হয়।

বারাকপুরে তৃণমূলের হারের কারণ হিসেবে তিনি রাজকে দায়ী করে সংবাদমাধ্যমকে বলেছেন, রাজ আসলে রাজনীতির সঙ্গে সিনেমাকে গুলিয়ে ফেলে ছিলেন। উনি এখানে মুলত সিনেমা করতেই এসে ছিলেন। খালি টাকা নিয়ে একে সিনেমায় সুযোগ করিয়ে দেবো ওঁকে সিনেমায় সুযোগ করিয়ে দেবো, ওই বিধায়ককে ঢোকাব, ওই সাংসদকে ঢোকাব, এমনভাবে একটা সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিলেন তিনি। এই কারণেই বারাকপুরে তৃণমূল হেরেছে।’ পাশাপাশি ওই তৃণমূল নেতা দলের পুরনো কর্মীদের বঞ্চনার অভিযোগ তুলে বলেছেন, ১৯৯৮ সাল থেকে যাঁরা তৃণমূল করছেন, তাঁদের বেশিরভাগই বঞ্চিত। ২০১৯ সালে যাঁরা তৃণমূলে এসেছেন, তারাই এখন দলকে নেতৃত্ব দেয়। সেটাই হয়তো মানুষ মানতে পারেনা। সিনেদুনিয়ার ব্যক্তিত্ব হয়ে কেন রাজনীতিতে এসেছে রাজ? মুলত বারাকপুরে ধান্দা করতে এসেছিল রাজ, মানুষ সেটা মেনে নেয়নি। তাই তাঁকে সরিয়ে দিয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান