Loading live market data...
Loading active stocks...
Connecting...

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা, রেজিনগর আসন ছেলেকে দিয়ে নওদায় থাকছেন হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে এসেছে বিজেপি। এই নির্বাচনে নতুন দল গড়ে দুটি আসনেই জিতেছেন হুমায়ুন কবীর। যাঁকে নিয়ে রাজ্য–রাজনীতিতে বিতর্ক কম নেই। প্রথমে তিনি ছিলেন কংগ্রেসে। তারপর সেখান থেকে আসেন তৃণমূলে। এখান থেকেই বিজেপিতে যান তিনি। সেখান থেকে আবার ফেরেন তৃণমূলে। এখানেই দলবিরোধী কার্যকলাপ করার জেরে হুমায়ুনকে বরখাস্ত করা হয়। তখন তিনি নতুন দল খোলেন—আমজনতা উন্নয়ন পার্টি। এই দলের হয়েই দুটি বিধানসভা কেন্দ্র—রেজিনগর এবং নওদায় নিজেই প্রার্থী হন। আবার জেতেন।

এবার একটা আসন তো ছেড়ে দিতে হবে। কারণ একজন রাজনীতিবিদ দুটি আসন ধরে রাখতে পারেন না। একটা ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন হয়। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই হুমায়ুন কবীর নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর ছেড়ে দিতে চান। সেখানে নিজের ছেলেকে প্রার্থী করতে চান তিনি। আজ, বৃহস্পতিবার রেজিনগর আসনটিতে থেকে পদত্যাগ করার কথা জানালেন হুমায়ুন। রেজিনগরে কর্মীসভা থেকে এই কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর।

এদিকে আজ, বৃহস্পতিবার রেজিনগরে একটি সভা করেন হুয়ামুন। সেই সভা থেকেই রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। এই সভায় উপস্থিত ছিলেন বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ। আর এখান থেকেই হুয়ায়ুন কবীর জানিয়েছেন, উপনির্বাচনে তাঁর ছেলেই রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হতে চলেছেন। তাই আসনটি তিনি ছেড়ে দেবেন। তবে ছেড়ে দিলে আবার আসনটি তাঁর কাছে আসবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে তাঁর একটি ভিডিও রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। ওই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তারপর তাঁর দলে ভাঙন ধরে গিয়েছিল। এতকিছুর পরও দুটি আসন থেকেই জয়ী হন হুমায়ুন। এবার রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, নওদায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সাহিনা মুমতাজ এবং রেজিনগরে আতাউর রহমানকে যথাক্রমে ২৭ হাজার ৯৪৩ এবং ৫৮ হাজার ৮৭৬ ভোটে পরাজিত করেন হুমায়ুন। আজকের সভা থেকে ছেলেকে আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে রেজিনগর আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন হুমায়ুন কবীর।

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

‘বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে’‌, অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে দুষলেন অখিলেশ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

এখনও একটি গুলি বার করা যায়নি, কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক