Loading live market data...
Loading active stocks...
Connecting...

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই আকাশের মুখ ভার। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় দুপুরে বৃষ্টি না হলেও সন্ধ্যা নামতেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরম থেকে মুক্তি। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই আকাশের মুখ ভার। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় দুপুরে বৃষ্টি না হলেও সন্ধ্যা নামতেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা তেও একই ভেজা আবহাওয়া। রাজ্যের নয় জেলায় ঝড়-বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ রাজ্যের নয় জেলায়। মধ্যপ্রদেশে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বিহার পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প বাংলায ঢুকছে। তার জেরেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে ছুটির সময়ে বৃষ্টির কারণে চাকরিজীবীদের বাড়ি পৌঁছুতে দেরি হলেও এই ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই কলকাতায় ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। শহর ভিজছে বৃষ্টিতে। তাছাড়া ঘন্টাখানকের মধ্যে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো হাওয়া বইবে। এমনই আলিপুর আবহাওয়া সূত্রের খবর।

আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের লক্ষণ নেই। আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমেছে। কয়েকটি জেলায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নীচে নেমেছে তাপমাত্রা। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ ৯ জেলায়। ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। এমন ভেজা আবহাওয়া থাকবে নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবারে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি