Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি :  প্রকাশিত মাধ্যমিকের ফল। নির্ধারিত সময়ে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার মাধ্যমিকের পরীক্ষা দিতে বসেছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। এবার পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারে শীর্ষে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, তৃতীয়স্থানে কলকাতা। মেধা তালিকায় এবার স্থান পেয়েছে ১৩১ জন।

প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় হয়েছে বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছে ৩ জন। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। বাঁকুড়ার মৈনাক মন্ডলও পেয়েছে ৬৯৫। এরা ৩ জনেই তৃতীয় স্থান অধিকার করেছে। 

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে  স্কুল থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। পর্ষদ আরও জানিয়েছে, রেজাল্ট দেখার পর পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, জন্মতারিখ-সহ সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নেওয়া জরুরি। কোনও ভুল থাকলে দ্রুত স্কুলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। ২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছে। দক্ষিণবঙ্গের তুলনায় এগিয়ে উত্তরবঙ্গ।

 

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ

৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি