মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার ৯ কৃতী পড়ুয়া, রামকৃষ্ণ মিশনেরই ৭ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে মাধ্যমিকের মেধা তালিকায় উজ্জ্বল প্রত্যাবর্তন ঘটাল পুরুলিয়া জেলা। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর জেলার শিক্ষামহলে খুশির আবহ তৈরি হয়েছে। এ বছর রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়ার মোট ৯ জন কৃতী ছাত্র-ছাত্রী। বিশেষভাবে নজর কেড়েছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, যেখান থেকে একাই মেধা তালিকায় স্থান পেয়েছে ৭ জন ছাত্র।

রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র অভিনব প্রতিহার। তার প্রাপ্ত নম্বর ৬৯১। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী অভিনবের এই সাফল্যে খুশি পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা। বিদ্যালয়ের শিক্ষকরাও অভিনবের সাফল্যকে জেলার গর্ব বলে উল্লেখ করেছেন। অন্যদিকে নবম স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে আরও দুই কৃতী ছাত্র- বোধিসত্ত্ব ঘোষ এবং সৌম্য সরকার। দু’জনেই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৯। পাশাপাশি দশম স্থানে রয়েছে আরও ৬ জন পড়ুয়া, যাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৭।

আরও পড়ুন: ৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে দশম স্থানে জায়গা পেয়েছে অর্কপ্রভ চক্রবর্তী, দেব পাল, আদিত্য রাজ এবং শিবম আনন্দ। এছাড়াও চিত্তরঞ্জন বয়েজ হাই স্কুলের রৌদ্ধদীপ মণ্ডল এবং শান্তময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী মৌলানি মণ্ডলও রাজ্যের মেধা তালিকায় নিজেদের জায়গা পাকা করেছে। পুরুলিয়ার এই সাফল্যে জেলার বিভিন্ন মহলে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর এত সংখ্যক পড়ুয়ার মেধা তালিকায় স্থান পাওয়া জেলার শিক্ষাক্ষেত্রের জন্য বড় সাফল্য বলেই মনে করছেন শিক্ষাবিদরা। বিদ্যালয়গুলিতেও শুরু হয়েছে আনন্দ উদযাপন।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১