৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফল। এবারের পাশের হার ৮৬.৮৩। মেধাতালিকায় স্থান পেয়েছে ১৩১ জন। ৬৮৯ নম্বর পেয়ে নবম হয়েছে মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র উপায়ন পাল। তাঁর বাবা জিতেন্দ্র নাথ পাল কৈকালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভবিষ্যতে উপায়নের ইচ্ছে গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করার।

এদিন ফল প্রকাশের পরে উপায়ন বলেছেন, সকাল সকাল খুব ভালো খবর। মেধাতালিকায় স্থান পাবে কিনা সেটা নিয়ে ভাবনায় ছিল সে। কোনও বাধাধরা নিয়মে পড়াশোনা করেনি। তবে নির্দিষ্ট টার্গেট তৈরি করে পড়াশোনা করত সে। নির্দিষ্ট সময়ের কাজ সম্পন্ন করত। খেলাধুলা খুব বেশি না করলেও গিটার বাজাতে ভালোবাসে। ৭ জন গৃহশিক্ষক ছিল তাঁর। গল্পের বই পড়তে ভালবাসে। আগামীদিনে গবেষণার দিকে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেইমতো পড়াশোনা করতে চায় উপায়ন।

এবার ছিল বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। প্রতিবারই পরীক্ষার্থীরা ফলাফলের আসায় বসে থাকে। পাশাপাশি অপেক্ষায় উৎসুক থাকেন বাবা মায়েরাও । পর্ষদ সূত্রে খবর ছিলই যে, নির্বাচনের পরে ফল প্রকাশ হতে পারে । সেই মতো ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের রেজাল্টে দক্ষিণবঙ্গের তুলনায় এগিয়ে রয়েছে উত্তরবঙ্গ। পাশের হারে প্রথমস্থানে রয়েছে কালিম্পং, দ্বিতীয়স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয়স্থানে রয়েছে কলকাতা। এবার নবমস্থানে রয়েছে ৩১ জন। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৯।

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!