রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘোকসাডাঙ্গা : মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের রৌনক মিত্র ।তার প্রাপ্ত নম্বর ৬৯২। হাতে মার্কশিট না পাওয়ায় কোন বিভাগে কত নাম্বার পেয়েছে তা জানা যায়নি। রৌনক মিত্রের(Rounak Mitra) বাড়ি ঘোকসাডাঙ্গা নতুন পাড়ায়। বাবা সুশান্ত মিত্র ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক। মা শিল্পী দাস মিত্র(Silpi Das Mitra) গৃহবধূ। বাবা মায়ের এক মাত্র সন্তান রৌনক মিত্রের এই ফলাফলে খুশি পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রৌনক পড়ার পাশাপাশি তবলা বাজানো শেখে সে।উত্তরবঙ্গ তবলা প্রতিযোগিতায় ২০২৪ সালে সে প্রথম হয়েছিল।

রৌনক জানায়, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়ম করে পড়াশোনা করত। বাবা ইংরাজি পড়াতেন ।এছাড়াও দুটি গৃহ শিক্ষক ছিল তাঁর। এমন রেজাল্ট করবে এতটা আশা ছিল না। কিন্তু ৯০% এর উপরে নাম্বার থাকবে এটা বিশ্বাস ছিল। ছবি আঁকা, গান শেখা , এই বছর পড়ার চাপে বন্ধ রেখেছে সে। তবে পড়ার ফাঁকে তবলা বাজাত রৌনক। সামাজিক মাধ্যমের সঙ্গে কোন সম্পর্ক ছিল না তার। এই ফলাফল সে তার বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গৃহ শিক্ষক দের অনুপ্রেরণা ছাড়া সম্ভব হত না বলে জানায় ।

ভবিষ্যতে অংক বিষয়ে গবেষণা করে কলেজের অধ্যাপক হতে চায় রৌনক মিত্র। বাবা সুশান্ত মিত্র বলেন রৌনককে পড়তে বসতে বলতে লাগত না ।সে নিজেই পড়তে বসত। তবে প্রচুর রেফারেন্স বই সে পড়ত। ছেলের সাফল্যে খুশিতে চোখের জল মা শিল্পী দাস মিত্রের। মা জানায় আমি ভীষণ আপ্লুত। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলেই ছুটে এসে অভিনন্দন জানাচ্ছে এই মেধাবী ছাত্র রৌনককে। এখন তিল ধরনের জায়গা নেই এই মেধাবী ছাত্রের ছোট বাড়িতে।

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের