বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে ১৬ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট এলাকার তৃণমূলের পার্টি অফিস দখল করেছিল কিছু দুষ্কৃতী। তা ফিরিয়ে দিল বিজেপি।বিধানসভার ফল ঘোষণার পর বারাসত পৌরসভার(Barasat Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের দখল নেয় কিছু বিজেপি কর্মী। সেখানে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়। শুক্রবার বারাসত বিজেপির জেলা সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস পুনরায় ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নীলিমা মন্ডলের হাতে ফিরিয়ে দিলেন ।

পাশাপাশি তিনি বলেন, বারাসত শহরে কোন তৃণমূল পার্টি অফিস জোরজবস্তি করে দখল করা যাবে না। পাশাপাশি যে সমস্ত বিজেপি কর্মীরা এই ধরনের কাজ করছে তাদের উদ্দেশ্য কড়া বার্তা দেন তিনি। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Samik Bhatatcharya) , স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা নতুন বিজেপি সেজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দায় দল নেবে না। যে সকল বিজেপি কর্মীরা এই ধরনের হামলা চালাবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে আইনত ব্যবস্থা নেবে। বিজেপি তৃণমূলের মত কোন আচরণ করবে না। মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী বিজেপি উন্নয়নের জন্য কাজ করবে। তবে তৃণমূলের যে সকল নেতারা বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় এনে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি। অন্যদিকে,উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাঁথী গ্রামে সশস্ত্র এক দুষ্কৃতী ধরা পরল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার(Haroa P.S.) ভারপ্রাপ্ত আধিকারিক পারভেজ আলমের নেতৃত্বে কামারগাঁথী গ্রামে হানা দেয় পুলিশ। তারপর সেখানে একটি দেশি পিস্তল সহ ৬৫ বছরের মহাদেব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ধৃত ওই ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির কাছে ভোট পরবর্তী সময়ে দেশী পিস্তল কিভাবে এল, কেন এল এবং কি উদ্দেশ্যে তিনি পিস্তল রেখেছিলেন সেটিও জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা।

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে থামাল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ