Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: প্লে অফ যত এগিয়ে আসছে ততই দুরন্ত ফর্ম দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা করছে নাইট শিবির। তাই প্রত্যেক ম্যাচেই দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছে অজিঙ্কা রাহানের ছেলেরা। আজ, শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটলসের মুখোমুখি হয়েছিল কলকাতা। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর তার এই সিদ্ধান্তের কারণ পরেই বোঝা যায়।

আরও পডুন: ‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

কারণ দিল্লির ব্যাটারদের এদিন দুরমুশ করে কলকাতার বোলাররা। একমাত্র হাফসেঞ্চুরি করে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন পথুম নিশাঙ্কা। ব্যর্থ লোকেশ রাহুল, তিনি করেছেন ২৩ রান। এছাড়া সমীর রিজভি, নীতীশ রানা, স্টাবস, ভিপরাজ নিগমদের স্কোর দুই ডিজিটের অঙ্ক পার হয়নি। এমনকী দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও আসেনি কোনও বড় রান। শেষে আশুতোষ শর্মার ৩৯ রানের জেরে কলকাতাকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে দিল্লি।

কেকআরের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন অনুকূল রায়। চার ওভারে ৩১ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট। চার ওভারে দুটি উইকেট নিয়ে ২৫ রান দেন কার্তিক তিয়াগি। বাকি বৈভব আরোর, সুনীল নারিন ও ক্যামেরন গ্রিন নিয়েছেন একটি করে উইকেট।

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর