‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর তখনই নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামেদের ভোট গিয়ে পড়েছে বিজেপিতে। তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বামেরা। যদিও শূন্যের গেরো কাটিয়ে এবারের বিধানসভা নির্বাচনে একটি আসন পেয়েছে তারা।

এদিকে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অন্য কোনও দলের রাজনৈতিক নেতাদের উপস্থিতি তোমন দেখা যায়নি। বামেদের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন না কেউ। তবে এই শপথগ্রহণ অনুষ্ঠানের বাইরে থেকেই শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার নির্বাচনী জনসভা থেকে বিপুল পরিমাণ প্রতিশ্রুতি ফেরি করেছিলেন বিজেপি নেতারা। এখন সেসব যাতে বাস্তবে রূপায়িত হয় সেই বার্তাই দিয়েছেন তিনি। বামেরা এবার ভেবেছিল ভোট শতাংশ বাড়বে। যদিও তা হয়নি।

 

অন্যদিকে আজ রবীন্দ্র জয়ন্তী। তাই রাজ্যজুড়ে অনুষ্ঠান পালিত হয়েছে। শপথ নেওয়ার পর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যান নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এখানেই জোড়াসাঁকোয় উপস্থিত হয়েছিলেন বিমান বসু। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে গাড়িতে বসেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, ‘‌আজ শপথ গ্রহণ। আজ কোনও প্রতিক্রিয়া দেওয়া উচিত হবে না। তবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই কথা রাখতে হবে। রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে। ধর্ম–বর্ণ–ভাষার ভিত্তিতে বিভাজন করা সঠিক হবে না।’‌

এছাড়া আজ এই হাইভোল্টেজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং–সহ একঝাঁক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে যাননি বিমান বসু। কিন্তু আজ কবিগুরুকে প্রণাম করতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বামেদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা সেটা স্পষ্ট করেননি। এখানেই বিমান বসু বলেন, ‘‌রাতে কোনও আমন্ত্রণের কথা আমি শুনিনি। সকালেও শুনিনি। নতুন মুখ্যমন্ত্রী যাতে রাজ্যের স্বার্থে কাজ করেন, এবং ঐক্য–সংহতি রক্ষায় কাজ করেন।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ