মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের প্রচারে বিজেপির তরফ থেকে বার বার প্রচার করা হয়, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’ কথাটি যে মিথ্যা নয়, পরিসংখ্যান অন্তত তাই বলছে। মোদির জমানায় সত্যিই বিজেপির স্বর্ণযুগ। দেশের নয়টি রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করেছে পদ্ম শিবির।

শুরুটা হয়েছিল ২০১৪ সালে। ইউপিএ’র ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে সে বছর কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল বিজেপি। প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েছিলেন নরেন্দ্র মোদি। ওই বছরই বিধানসভা ভোটে প্রথমবার হরিয়ানা ও মহারাষ্ট্রে সরকার গড়েছিল বিজেপি। জাঠ অধ্যুষিত হরিয়ানায় আগে কখনও সরকার গঠন করতে পারেনি বিজেপি। এর দুই বছর বাদে কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত উত্তর-পূর্বের দু্ই রাজ্যে প্রথমবার সরকার গঠন করার স্বাদ পায় পদ্ম শিবির। ২০১৬ সালের বিধানসভা ভোটে অসম ও অরুণাচল প্রদেশে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়। পরের বছর ২০১৭ সালে উত্তর-পূর্বের আর এক রাজ্য মণিপুরে কংগ্রেসকে কুর্সি ছাড়া করে প্রথমবার সরকার গঠন করে বিজেপি।

পরের বছর বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরাতে প্রথমবার সরকার গঠন করে বিজেপি। ২০২৩ সালে দ্বিতীয়বার রাজ্যের কুর্সি দখল করে। ২০২৪ সালে ওড়িশাতে নবীন পট্টনায়কের বিজু জনতা দলের হাত থেকে শাসনভার ছিনিয়ে নেয় পদ্ম শিবির। আর সদ্যই তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে আসীন হয়েছে বিজেপি। অর্থা‍ৎ মোদির ১২ বছরের প্রধানমন্ত্রীর জমানায় নয়টি রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করেছে বিজেপি।

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের