Loading live market data...
Loading active stocks...
Connecting...

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বেশ কিছু জায়গা থেকে মিলেছে অশান্তির খবর। বাংলায় পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল ও বিজেপির নেতা। অশান্তি রুখতে তৎপর রয়েছে পুলিশ। তার মধ্যেই হুগলির তারকেশ্বরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। দুই পক্ষের অশান্তি থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে তারকেশ্বরের একটি বেসরকারি নার্সিং হোমে।  মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। 

 স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল কর্মী পূজা সাউের বাড়িতে চড়াও হয় বিজেপি কর্মীরা। দু পক্ষের মধ্যে বচসা বাধে । সেখানেই তৃণমূল ও বিজেপি দুই পক্ষের  মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। দুই পক্ষ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন তারকেশ্বর থানার ওসি সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনায় পাঁচ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। তারপরেই থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

বিজেপির দাবি পুলিশের উপর হামলার ঘটনায় দায়ী নয় গেরুয়া শিবির। তাদের দাবি ঘটনায় জড়িত তৃণমূলের কর্মী সমর্থকদের  গ্রেফতার করতে হবে। আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া এবং তৃণমূল কর্মীদের  গ্রেফতারের দাবিতে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনা নিয়ে তারকেশ্বরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, “তৃণমূল বিজেপির কোন সংঘর্ষ হয়নি। তৃণমূল কোন গন্ডগোল করেনি। বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে মারধর করছে হুমকি দিচ্ছে।” 

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ