‘তোমার নেতৃত্বে তামিলভূমে উন্নতি হোক’, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন কমল, পূজা, প্রকাশের

বিজয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী পূজা হেগড়ে, কমল হাসান, প্রকাশ রাজ-সহ একাধিক তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক রাজনৈতিক জটিলতার পর অবশেষে জয় পেলেন সুপারস্টার থালাপথি বিজয় এবং তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)। কংগ্রেস-সহ পাঁচ দলের সমর্থনে অবশেষে তামিলভূমে সরকার গড়ল তাঁর রাজনৈতিক দল টিভিকে। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে গোটা দেশকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার বিজয়। মাতৃদিবসে ছেলের থেকে এমন দামি উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বিজয়ের মা এবং তাঁর পরিবার। মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরেই তামিল জনগণকে প্রতিশ্রুতি মতো সমস্ত সুবিধা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী নায়ক। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের প্রথম প্রতিদ্বন্দ্বীতা করা রাজনৈতিক দল TVK পেয়েছে ১০৮ আসন। কিন্তু সরকার গঠন করতে তাঁর লাগত আরও ১০ জন বিধায়কের সমর্থন, অবশেষে কংগ্রেস-সহ পাঁচ দলের সমর্থন পেয়েই সরকার গঠন করল বিজয়। আজ শপথগ্রহণের পর ভাষণ রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন বিজয়। স্বচ্ছ শাসন, নারী সুরক্ষা এবং জন কল্যাণমূলক প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর উপর জনগণকে বিশ্বাস রাখার জন্যে ধন্যবাদ জানান। আরও জানান, মুখ্যমন্ত্রী হিসেবে বা তাঁর সরকার কখনও কোনও ভুল করবে না। তাঁর এই প্রতিশ্রুতিতে জনগণ উচ্ছ্বাসে ফেটে পড়েন। যাই হোক, বিজয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী পূজা হেগড়ে, কমল হাসান, প্রকাশ রাজ-সহ একাধিক তারকা। তাঁরা সকলেই বিজয়কে সোশ্যাল মিডিয়ায় পোস্টার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

আজ বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁর গুজব প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কৃষ্ণন-সহ সঙ্গীতা এবং গায়ক কৃষ। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থালাপথি বিজয়কে অভিনন্দন জানিয়ে কমল হাসান তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘তামিলনাড়ু ভিক্টরি লীগের সভাপতি, তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী, আমার ভাই বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু রাজ্য উজ্জ্বল হোক। নতুন উচ্চতায় পৌঁছক। আমি তোমাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’ গীতিকার বিবেক থালাপথি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি এক্স-এ অভিনেতা-মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আমার প্রিয় মানুষটির অডিও লঞ্চের জন্য এখানে অসংখ্যবার এসেছি। এবারের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন।”

আরজে বালাজি লিখেছেন, ‘সি জোসেফ বিজয়, অবিশ্বাস্য লাগছে। আপনাকে এবং আপনার মন্ত্রীসভাকে অভিনন্দন। আশা করি আপনার প্রগতিশীল সরকার আমাদের গৌরবময় রাজ্যকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। আপনার জন্য শুধু শুভকামনা রইল। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন।’ এক্স-এ শুভেচ্ছা জানিয়ে অভিনেতা প্রকাশ রাজ লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন। আপনার নতুন দায়িত্বে সফলতার জন্য শুভকামনা রইল। আপনার শাসনেও রাজ্য সমৃদ্ধ হোক।” অভিনেত্রী পূজা হেগড়ে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ওয়াও। বিজয়, এখন মুখ্যমন্ত্রী বিজয় স্যার।”

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ৩: জর্ডন ১ (৮২ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?