Loading live market data...
Loading active stocks...
Connecting...

অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্তের উপরেই ভরসা রাখলেন মোদি-শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। আজ, রবিবার অসমের গুয়াহাটিতে বিজেপি ও এনডিএ-এর পরিষদীয় দলের বৈঠকে হিমন্তকে বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়। সেখানেই ঘোষণা করা হয় আগামী ১২ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত থাকবেন, এনডিএ জোটের নেতারাও। এদিন গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির উপস্থিতিতে অসমের বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত হন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী কে হবেন? তা একপ্রকার নিশ্চিত থাকলেও, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় নাড্ডা ও নায়েব সিং সাইনিকে। সেই মতো এদিন গুয়াহাটিতে বৈঠক করে হিমন্তের নামেই সিলমোহর দেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা।

আরও পডুন: ‘তোমার নেতৃত্বে তামিলভূমে উন্নতি হোক’, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন কমল, পূজা, প্রকাশেরর

বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান হিমন্ত। তিনি বলেন, ‘মোদিজি আমাদের আশীর্বাদ দিয়েছেন। ওনার আশীর্বাদ ও দেখানো পথেই তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়তে পেরেছি। ওনাকে ধন্যবাদ জানাই। মানুষ আমাদের কাজ করার জন্য ফের সুযোগ দিয়েছে। আগামী পাঁচ বছর সকলের প্রত্যাশা পূরণ করব আমরা। অসমের রাজ্যপালের সঙ্গে আজই দেখা করব। সরকার গড়ার জন্য তাঁর কাছে দাবি জানাব।’ ১২ মে, মঙ্গলবার গুয়াহাটিতে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে টানা দু’বার অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ৮২ আসনে জিতেছে। আর এই বিপুল জনাদেশ পাওয়ার পিছনে হিমন্তের অবদান রয়েছে বলে মনে করে বিজেপি নেতৃত্ব। তাই মোদি-শাহ ফের একবার হিমন্তের কাঁধেই অসমের দায়িত্ব দিলেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১