উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ ৮ বছর ধরে কোমর ও পায়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন ইসলামপুরের বাসিন্দা বছর ২৯-র সাবেরা খাতুন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে বিনামূল্যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হয়েছে তাঁর। এই অপারেশনের মাধ্যমে মুক্তি পেলেন যন্ত্রণা থেকে। অসুস্থতার কারণে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সাবেরা।  

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডাঃ অম্লানজ্যোতি রায় ও তাঁর টিম সাবেরা খাতুনকে নতুন জীবন দিয়েছেন। হাসপাতালেই মাইক্রো সার্জারি করা হয়েছে। নতুন পদ্ধতিতে অপারেশন হয়েছে। তারজেরেই ৮ বছরের যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে। আগে কোমর থেকে পায়ের যন্ত্রণায় হাঁটাচলা করতে পারছিলেন না সাবেরা। একপ্রকার বিছানাতেই থাকতে হচ্ছিল। এবার অপারেশনের পরে সমস্যার সমাধান হয়েছে।  

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ পার্থসারথী সরকার বলেন,  উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা হয়েছে। এর আগে এই ধরনের অপারেশন হাসপাতালে হয়নি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ অম্লানজ্যোতি রায় বলেন, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আধুনিক সংযোজন এই  সার্জারি। আগে কোমর বা ঘাড়ের অপারেশন করতে হলে ওপেন সার্জারি করতে হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। উন্নত চিকিৎসা পরিষেবায় মাইক্রো সার্জারি আসার পরে সুবিধা হয়েছে। এখন একটা ছোটো ছিদ্র করে ক্যামেরার সাহায্যে মেরুদণ্ডের বিভিন্ন অপারেশন করা হয়। এই নতুন পদ্ধতিতে রোগীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব। বড় কাটাছেড়া হয়না, সেলাই করতে হয় না। দীর্ঘদিন বিশ্রামে থাকার বিষয় নেই।

আগে সাবেরা হাঁটাচলাও করতে সাহস পেতেন না। এখন অপারেশনের পরেরদিনেই হাঁটাচলা শুরু করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। একসময় আশা ছেড়ে দিয়েছিলেন। কোনওদিন সুস্থ হবেন, তা ভাবতেও পারেননি সাবেরা। এতদিনের যন্ত্রনা এখন আর নেই। চিকিৎসকদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি