মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গ্রেফতার ৩ শার্প শুটার। গাড়ির ফাস্ট্যাগের সূত্র ধরে উত্তরপ্রদেশ থেকে ২ জনকে এবং বক্সার থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতেই তাদের নিয়ে আসা হয়েছে কলকাতায়। ভবানীভবনে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কে বা কারা গুলি চালাতে বলেছিল, এই ঘটনার পিছনে মূল মাথা কে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

নিবেদিতা সেতুতে আততায়ীদের গাড়ি দেখতে পায় পুলিশ। বালি টোলপ্লাজাতে ইউপিআই মারফত টাকাও দিয়েছিল তারা। সেই সূত্র ধরে অভিযুক্তদের নাগাল মিলেছে।  আজ সোমবার (১১ মে) বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃতদের। নতুন সরকারের শপথ নেওয়ার আগে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাতে কোনওভাবেই তাদের ধরা না যায়, তার পরিকল্পনাও করেছিল তারা। জানা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে ভাড়া করা হয়েছিল। সেই টাকাও মেটানো হয়েছিল অনলাইনের মাধ্যমে। 

আততায়ীদের ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। তারপরেই উত্তর প্রদেশে পৌঁছে যায় সিআইডি। অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকেই এখন জানার চেষ্টা চলছে কেন চন্দ্রনাথকে টার্গেট করা হয়েছিল। কাদের সুপারিতে এই কাজ করেছে। এই খুনের ঘটনায় ১টি গাড়ি ও ২টি বাইক ব্যবহার করা হয়েছে। চন্দ্রনাথের গাড়িটি আটকানোর জন্য ব্যবহার করা হয়েছিল ঝাড়খন্ড থেকে আনা গাড়িটি। অন্য়দিকে বাইকে করে এসেছিল আততায়ীরা। মাত্র ৫০ সেকেন্ডের অপারেশন করা হয়েছে। সমস্ত সিসিটিভি ও ডিজিটাল লেনদেন দেখেই তদন্ত করছেন তদন্তকারীরা। 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ