Loading live market data...
Loading active stocks...
Connecting...

অন্নপূর্ণা ভাণ্ডার কবে পাবেন মহিলারা?‌ প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে চলছে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা ভাণ্ডার। কারণ আগে যা পেতেন মহিলারা তার দ্বিগুণ দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি মিলেছিল। বিধানসভা নির্বাচনের প্রচারে এটাই বড় কাজ করেছিল। ইস্তেহারে তা তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে এসেছেন শুভেন্দু অধিকারী। এখান থেকে তাঁর বিজেপির রাজ্য দফতরে যাওয়ার কথা। আর তারপর নবান্নে যাবেন। সেখানেই আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং প্রশাসনিক বৈঠক হবে। আর তার আগে মহিলাদের একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডার কবে মিলবে?‌

এদিকে স্থায়ী চাকরি, কর্মসংস্থান, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপির প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাইছে জনতা। বেকার ভাতা কেমন করে মিলবে? ‘স্বাস্থ্যসাথী’ নাকি ‘আয়ুষ্মান ভারত’? এসব প্রশ্নের উত্তর জানতে চান আম জনতা। তবে মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার কবে মিলবে?‌ এই প্রশ্ন নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। বারুইপুর থেকে প্রত্যেকদিন পার্ক স্ট্রিটে কাজে আসেন পারমিতা রায়। তাঁর কথা, ‘‌বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। সেটা চাই। তার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার খুব দরকার। কারণ রোজকার জীবনে সেটা খুব দরকার।’‌

অন্যদিকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু হলে মহিলারা প্রত্যেকেই কি তা পাবেন? এই প্রশ্ন নিয়ে এখন মহিলাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। রাসবিহারী মোড়ে কয়েকজন মহিলা আলোচনায় বসেছিলেন। তাঁদের কথাবার্তায় উঠে এল, অন্নপূর্ণা ভাণ্ডার পেলে টাকাটা সংসারে কাজে লাগবে। শুনতে পাচ্ছি ১ জুন থেকে ওই টাকা মিলবে। আর এক যুবতী তখন বললেন, তুই ঠিক জানিস। আমি তো শুনলাম সবাই পাবে না। আগেরজন তখন অভয দিয়ে বললেন, না রে সবাই পাবে। তা না হলে মহিলারা বিপদে পড়বে। আর ক্ষোভও তৈরি হবে। বাকি দু’‌জন মহিলা যাঁরা ওখানে উপস্থিত ছিলেন তাঁদের বক্তব্য, কিছু কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দেওয়াই ভাল।

এছাড়া নতুন প্রজন্মের যুবতীরা অন্নপূর্ণা ভাণ্ডার চাইছেন। কারণ তাঁরা আগেও পেতেন। এই বিষয়ে হরিদেবপুরের বাসিন্দা অসীমা ঘোষ বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার তো এবার বন্ধ হয়ে যাবে। ভোটের আগে বিজেপি বলেছিল ৩ হাজার টাকা দেবে। সেটা কবে থেকে শুরু হবে? কীভাবে ফর্ম জমা দেওয়া হবে? এসব তো আমরা কিছুই জানি না। অন্নপূর্ণা ভাণ্ডার দ্রুত চালু হোক।’ আর মধ্যমগ্রামের বাসিন্দা সন্দীপ্তা সাহার কথায়, ‘আমাদের একটা স্থায়ী চাকরি দরকার। এই বাংলাতেই থাকতে চাই।’‌ নতুন সরকারের পক্ষ থেকে এখনও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু